‘পুশইন’ থামছে না
-২২ দিনে ১০৫৩ জনকে পুশইন
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ মে, ২০২৫ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বিজিবি ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, মানবিক মান বজায় রাখা এবং এমন কর্মকা- থেকে বিরত থাকার জন্য তিনি প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন যে, ভারতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সঙ্গে নিবন্ধিত পাঁচ জন রোহিঙ্গা শরণার্থীকেও ভারতীয় সীমান্ত বাহিনী বাংলাদেশে ঠেলে দিয়েছে। আটককৃতরা, সকলেই একই পরিবারের সদস্য, আসামের মাটিয়া শরণার্থী শিবিরে বসবাস করছিলেন।
ভারতের পুশইন বিষয়ে সেনা সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, ‘এটি কোনোভাবেই কাম্য নয়। গ্রহণযোগ্য নয়। বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে বিষয়গুলো মোকাবিলা করছে। তবে যদি কোনো কারণে প্রয়োজন হয় বা সরকার আদেশ দিলে এ বিষয়ে সেনাবাহিনীও কাজ করবে। তবে বিষয়টি কোনোভাবেই কাম্য হতে পারে না।’
২৪ দিনে ১০৫৩ জন পুশইন :
বিজিবি সদর দপ্তরের এক বিবৃতি অনুসারে, ৭ মে থেকে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ভারত থেকে মোট ১ হাজার ৫৩ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, খাগড়াছড়ি দিয়ে ১১১ জন, কুড়িগ্রাম দিয়ে ৮৪ জন, সিলেট দিয়ে ১০৩ জন, মৌলভীবাজার দিয়ে ৩৩১ জন, হবিগঞ্জ দিয়ে ১৯ জন, সুনামগঞ্জ দিয়ে ১৬ জন, দিনাজপুর দিয়ে দুই জন, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ১৭ জন, ঠাকুরগাঁও দিয়ে ১৯ জন, পঞ্চগড় দিয়ে ৩২ জন, লালমনিরহাট দিয়ে ৭৫ জন, চুয়াডাঙ্গা দিয়ে ১৯ জন, ঝিনাইদহে ৪২ জন, কুমিল্লা দিয়ে ১৩ জন, ফেনী দিয়ে ৩৯ জন, সাতক্ষীরা দিয়ে ২৩ জন এবং মেহেরপুর দিয়ে ৩০ জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সুন্দরবনের দুর্গম মান্দারবাড়ীয়া এলাকা দিয়ে ৭৮ জনকে পুশইন করা হয়। এই ৭৮ জনকে কোস্ট গার্ড উদ্ধার করে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করে। এদের মধ্যে তিন জন রোহিঙ্গা এবং বেশ কয়েক জন ভারতের গুজরাটের বাসিন্দা রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)