‘নির্বাচন নিয়ে নাগরিকদের মনে এখনো শঙ্কা’
, ২২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নাগরিকদের মধ্যে শঙ্কা ও ভীতি রয়েছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো, নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয়। সে বলেছে, নাগরিকদের মনের ভেতরে এখনো শঙ্কা ও ভীতি আছে। সেই ভীতি ও শঙ্কা দূর করতে হবে। এ শঙ্কা-ভীতি দূর করতে হলে সরকার, তার প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরো নিরপেক্ষ-বলিষ্ঠ ভূমিকায়, সততার সঙ্গে উন্মুক্তভাবে আলোচনার মাধ্যমে জনগণের মাঝে আস্থা জাগাতে হবে। জনগণ যদি আস্থা না পায় তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।
খুলনায় নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানায় সে।
দেবপ্রিয় বলেছে, জনগণের আস্থার জায়গাটা পূরণ করতে হবে। দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে। নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে উঠছে। কিন্তু কী নির্বাচন আমরা পাব, এটা নিয়ে আমাদের শঙ্কা রয়ে গেছে।
বন্দর ব্যবস্থাপনা দায়িত্ব বিদেশীদের দেয়া বিষয়ে সে বলেছে, বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে এই দ্রুততা, যে অস্বচ্ছতার মধ্য দিয়ে করা হলো এতে আমরা একটা ভালো কাজের সুযোগ থেকে বঞ্চিত হলাম। এত দ্রুততার সঙ্গে দেশের কয়েকটি বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব কেন বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলো-এ নিয়েও প্রশ্ন তুলেছে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)