‘দেশের সামষ্টিক অর্থনীতি সন্তোষজনক’
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের সময়ে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট। এটা শুধু আমার ব্যক্তিগত মত নয়, অনেকেই একই কথা বলছেন।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটি এবং উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির দুটি পৃথক বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তবে তিনি স্বীকার করেন যে অর্থনীতির কিছু ক্ষেত্রে পরিস্থিতি ‘পুরোপুরি সন্তোষজনক নয়’ এবং ক্ষুদ্র বা মাইক্রো পর্যায়ে কিছু দুর্বলতা স্পষ্ট।
ড. সালেহউদ্দিন বলেন, কোনো দেশের অর্থনীতির সব খাত একসঙ্গে ভালো করবে- এমনটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়।
তিনি আরও বলেন, বিশ্বের কোনো দেশেই এমন নেই, যেখানে সব খাত একযোগে খুব ভালোভাবে চলতে পারে। এটা সম্ভব নয়।
উপদেষ্টা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, অর্থনৈতিক কর্মদক্ষতা মূলত পুঁজির কার্যকর ব্যবহার এবং বিভিন্ন খাতের অংশীজনদের পারফরম্যান্সের ওপর নির্ভর করে।
তিনি আরও বলেন, এ সব অংশীজনের কার্যক্রম পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, এটি একটি যৌথ দায়িত্ব।
ড. সালেহউদ্দিন বলেন, অর্থনীতি নিজে নিজে চলে না। পুঁজির বড় একটি অংশ নির্ভর করে বিভিন্ন অংশীজন কীভাবে কাজ করছে এবং সেগুলো কতটা কার্যকরভাবে তদারকি করা হচ্ছে তার ওপর।
তিনি আরও বলেন, অর্থনীতির সব দিকের ওপর সরকার এককভাবে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে না।
অর্থ উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ে বসে আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। এটা সম্ভব নয়।
এ সময় তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে প্রাতিষ্ঠানিক ও খাতভিত্তিক সমন্বিত প্রচেষ্টা এবং সম্মিলিত কর্মদক্ষতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত নেতার অপকর্মে অন্তঃসত্ত্বা বিধবা, গর্ভের সন্তানকেও হত্যা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসপাতালে দালালদের অপতৎপরতা বন্ধ হবে -স্বাস্থ্যমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই তৈরি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি -রিজভী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না -সমাজকল্যাণমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নগদ’ বিক্রি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -টেলিযোগাযোগমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য’
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ দিনেই ব্যাংক থেকে ৯ হাজার ২০৯ কোটি টাকা ঋণ নিলো সরকার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)