‘দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই টিউলিপ পদত্যাগে বাধ্য হন’
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই বৃটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, এজন্য সে দেশের (বৃটেনের) প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন থাকা সত্ত্বেও তাকে পদত্যাগ করতে হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীর মাধ্যমে টিউলিপ সিদ্দিককে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে-সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের ভিত্তিতে আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে।
তিনি বলেন, আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবিলা করেন। এটি কম্পাউন্ডেবল মামলা নয়, যে চিঠি লেখালিখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতেই তা নির্ধারিত হবে। আদালতে তার অনুপস্থিতি আপরাধমূলক পলায়ন বলে বিবেচিত হবে। কেবল টিউলিপ সিদ্দিক নন, দুর্নীতি প্রশ্নে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যেকোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুদক একই প্রণীত প্রক্রিয়া অবলম্বন করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)