ভারতে মুসলিমবিদ্বেষ:
‘তুমি কি বাংলাদেশি?’: মুসলিম ট্রাক চালককে হেনস্তা
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ভারতে টোল আদায়ের সময় বাংলা ভাষায় কথা বলতে বলায় এক মুসলিম ট্রাক চালককে ‘বাংলাদেশি’ বলে কটূক্তি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে এক ভারতীয় হিন্দুত্ববাদী টোল প্লাজা কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বাংলাভাষীদের প্রতি বৈষম্য ও হয়রানি নিয়ে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে গত সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের শিবপুর টোল প্লাজায়।
ভুক্তভোগী ট্রাক চালক রফিকুল খান নদীয়া জেলার থানাড়পাড়া থানার অন্তর্গত নারায়ণপুরের বাসিন্দা। তিনি করিমপুর থেকে ১৬ টন কলা নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। শিবপুর টোল প্লাজায় টোল দেওয়ার সময় ঘটনাটির সূত্রপাত হয়।
রফিকুল জানান, তিনি বাংলায় কথা বলছিলেন, কিন্তু টোল প্লাজার উগ্র হিন্দু কর্মী তার কাছে এসে হিন্দিতে কথা বলতে শুরু করে। রফিকুল তাকে জানান যে, তিনি হিন্দি বুঝতে পারেন না এবং বাংলায় কথা বলার অনুরোধ করেন। অভিযোগ উঠেছে, এতে ক্ষুব্ধ হয়ে ওই উগ্রতাবাদী কর্মী তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে এবং তাকে ‘বাংলাদেশি’ বলে কটাক্ষ করে।
ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। সমালোচকরা স্মরণ করিয়ে দিয়েছেন যে, বাংলা ভারতের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ২২টি ভাষার একটি এবং কোটি কোটি ভারতীয় নাগরিকের মাতৃভাষা। কেবল বাংলায় কথা বলার জন্য কাউকে ‘বাংলাদেশি’ বলে সন্দেহ করা এক ধরনের সংকীর্ণ মানসিকতা ও ভাষাগত বৈষম্যের বহিঃপ্রকাশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’: যা জানালো আবহাওয়া অধিদপ্তর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বিএনপি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রুমীকে আত্মসমর্পণের সময় বেধে দিলেন হাইকোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধের সুযোগে ১৩ হাজার কোটি ডলার লুফে নিল ৫১ মার্কিন প্রতিষ্ঠান
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভার-আশুলিয়ায় ফের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিচারকের বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, বিভাগীয় মামলা স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধলপুর সিটি পল্লীতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিলো পুলিশ, স্বস্তিতে বাসিন্দারা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলিদের তাড়ানোর দাবিতে উত্তাল থাইল্যান্ড, ভিসার মেয়াদ ১৫ দিন করার দাবি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অগ্নিসন্ত্রাসের দায় জামাতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থী সংকটে পড়বে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় -উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












