‘তফসিল ঘোষণার পর ইসিকে আর চোখে দেখছি না’
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনিত প্রার্থী মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তফসিল ঘোষণার পর ইসি কার্যত অদৃশ্য হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসিরুদ্দিন পাটোয়ারী এসব কথা বলেন।
তিনি বলেন, 'শাপলা কলি' প্রতীকে জমা দেওয়া তার মনোনয়নপত্র গৃহীত হওয়ায় তিনি স্বাগত জানান। আশা করেন, আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
তবে ইসির ভূমিকার সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনকে আর চোখে দেখছি না।
তার অভিযোগ, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে ব্যাপক হারে পোস্টার ও ব্যানার ব্যবহার করা হলেও ইসির কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। কোনো কোনো নির্বাচন কমিশনারের বক্তব্য 'দলীয়' এবং 'লজ্জাজনক' মনে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি প্রার্থী বলেন, নির্বাচনী এলাকার কিছু অংশে তিনি ও তার দলের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, প্রশাসন যদি আরও সক্রিয় হয়, তবে ঢাকা-৮ আসনে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রশাসনের নিরপেক্ষতা লক্ষ করেছেন জানিয়ে তিনি বলেন, অন্য আসনগুলোতে অনিয়মসংক্রান্ত আপত্তিগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)