‘জামাতের সঙ্গে ইউনূসের যোগাযোগ আছে, প্র্যাক্টিক্যালি তারাই দেশ চালাচ্ছে’
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ফজলুর রহমান বলেন, ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল আর জামায়াতের সঙ্গে ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে।’
ঢাকা প্রেস নামের একটি গণমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ফজলুর রহমান।
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করেন না ফজলুর রহমান। তিনি বলেন, ইউনুসের অধীনে কোনো সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না। এটা সে গত ১২-১৩ মাসে প্রমাণ করছে। সে কোনো নিরপেক্ষ ব্যক্তি নয়। কারণ তার সন্তানদের একটা দল আছে, যাদেরকে সে সন্তান বলে। আবার কোনো সময় বলে ওই সন্তানরা তার নিয়োগকর্তা। কাজেই নিয়োগকর্তাদের দলকে সে যখন কর্মচারী থাকে সেতো তাদেরকে সুবিধা দিতেই হবে। এই কারণে এনসিপি তার নিজের দল। আর জামায়াতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে এবং জামায়াত প্র্যাক্টিক্যালি দেশ চালাচ্ছে।
জামায়াত দেশ চালাচ্ছে, কেন আপনার এমন উপলব্ধি হলো? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, সমস্ত ব্যাংক তারা দখল করে বসে আছে। সমস্ত অর্থনীতি ইসলামী ব্যাংকসহ তারা দখল করেছে। শেয়ার মার্কেট থেকে ধরে বসে আছে। তাদের আঙুল হেলনে এসপি-ডিসি থেকে ধরে যা আছে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে এটা সবাই জানে। দেশ তারা (জামায়াত) দখল করে ফেলছে। এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)