‘জনগণ পেটে খিদে চেপে রাখতে পারে, কিন্তু ধর্ম নিয়ে নয়ছয় মেনে নেয় না’
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৫ মে, ২০২৫ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই দেশের জনগণ পেটে খিদে চেপে রাখতে পারে, কিন্তু ধর্ম নিয়ে নয়ছয় মেনে নেয় না। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, আজকে হেফাজতে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করছে। ইতোমধ্যে অনেকে এ বিষয়ে প্রতিবাদ করেছে। কিন্তু সরকার মনে হচ্ছে তার জায়গায় অটল।
রাশেদ খান মনে করেন, কমিশন গঠন যদি সকলের মতামতের ভিত্তিতে হতো এবং ইনক্লুসিভ হতো, তাহলে সরকারকে এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না।
তিনি বলেন, ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো প্রস্তাব আসলে কমিশনের সদস্যরা বসেই তার সমাধান করতে পারতো। সরকারের উচিত হবে, দ্রুত এই কমিশন বাতিল করে একটি ইনক্লুসিভ নারী কমিশন গঠন করা।
তিনি সতর্ক করে আরও বলেন, অন্যথায় সরকারের কারও কারও ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ কেন, ৫ মাস স্থায়ী হওয়াও মুশকিল হবে। বুঝতে হবে, এই দেশের জনগণ পেটে খিদে চেপে রাখতে পারে, কিন্তু ধর্ম নিয়ে নয়ছয় মেনে নেয় না। নারী সংস্কার কমিশন ধর্মের সাথে সাংঘর্ষিক প্রস্তাবনা দিয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে বাতিল না হলে দেশের স্থিতিশীলতা নষ্টের জন্য দায়ী থাকবে অন্তর্র্বতীকালীন সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)