‘চট্টগ্রাম বন্দরের ৯টি টার্মিনালের দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেয়ার উদ্যোগ’
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৭ মে, ২০২৫ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চট্টগ্রাম বন্দরের নয়টি টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আনতে হলে সমুদ্র বন্দরের দক্ষতা আরও বাড়াতে হবে। এজন্য টার্মিনালগুলোতে বিদেশি প্রতিষ্ঠান যেন বিনিয়োগ করে এবং ব্যবস্থাপনা করে, সে লক্ষ্যে আলোচনা চলছে।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম জানান, এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ আশ্বাস পাওয়া গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ডিপি ওয়ার্ল্ড, এপি-মুলার মার্কস এবং সিঙ্গাপুরের পোর্ট অথরিটির সঙ্গে কথা বলছি। তারা যদি ব্যবস্থাপনায় আসে, তাহলে আমাদের পোর্ট এফিশিয়েন্সি বাড়বে। বিশ্বের বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো পোর্ট এফিশিয়েন্সির দিকেই নজর রাখে।
প্রেস সচিব জানান, সরকারের অগ্রাধিকারভিত্তিক কাজের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ রয়েছে, যাতে রাজস্ব আদায় আরও বাড়ে। একইসঙ্গে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা ও বিভিন্ন ক্ষেত্রে সংস্কার চলছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগের অন্তর্র্বতী সরকারের দায়িত্ব ছিল শুধু নির্বাচন আয়োজন করা। কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব সংস্কার, বিচার এবং নির্বাচন। আগামী নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)