‘গ্রাহকের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে’
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গ্রাহকের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ বিষয়ে উদ্যোগ নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, আয়ের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দাম কাঠামো তৈরি করা হবে। কিন্তু ভুলে গেলে চলবে না যে এখানে একটি রেগুলেটারি কমিশন আছে। এ ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।এছাড়া নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বিষয়ে সরকারের ৫টি পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, গ্যাস অনুসন্ধানে শুধু বিদেশি কোম্পানিকে কাজে লাগানো হবে না, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকেও (বাপেক্স) শক্তিশালী করা হবে। পতিত সরকারের আমলে বিদ্যুৎ খাতে ওলিগার্কদের সুবিধা দেওয়া হয়েছে। এখন প্রতি মুহূর্তে ভর্তুকি দিতে হচ্ছে। ২০/২৫ বছর মেয়াদের এমন চুক্তি করা হয়েছে, যে কারণে এখন সরকারকে বিপদে পড়তে হচ্ছে। এতোদিন, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। এছাড়া কোনো একদিন বিদ্যুৎ লাগতে পারে, সেজন্য ভাড়াভিত্তিক কেন্দ্রে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের অর্থ অপচয় করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)