‘গণহত্যার’ বিচার চাইলেন রোহিঙ্গারা, জানালেন দেশে ফেরার আকুতি
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের আশ্রয়শিবিরে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ উপলক্ষে জেলার উখিয়ার মধুরছড়া আশ্রয়শিবিরের ফুটবল খেলার মাঠে ২৫ থেকে ৩০ হাজার রোহিঙ্গার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সমাবেশ| এতে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরার আকুতি তুলে ধরেন| একই সঙ্গে রাখাইনে রোহিঙ্গাদের ‘গণহত্যার’ বিচারের দাবি জানান|
মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নিপীড়নের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট জন্মভিটা ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে| ২০২২ সাল থেকে প্রতিবছর ২৫ আগস্ট দিনটি ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে রোহিঙ্গা জনগোষ্ঠী|
সমাবেশে রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবায়ের বলেন, রোহিঙ্গারা প্রত্যাবাসনের পক্ষে ঐক্যবদ্ধ| কিন্তু রাখাইনের অস্থিতিশীল পরিস্থিতিতে কী করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব- তা আন্তর্জাতিক মহলকে ভেবে দেখতে হবে| এ বিষয়ে করণীয় ঠিক করতে হবে| মিয়ানমার সরকারের সঙ্গে চুক্তি করে প্রত্যাবাসন করলে আরাকান আর্মির বাধার মুখে পড়তে হবে রোহিঙ্গাদের|
আরেক রোহিঙ্গা নেতা কামাল হোসেন বলেন, রাখাইনের সেই গণহত্যার দৃশ্য রোহিঙ্গারা এখনো ভুলতে পারছেন না| সেদিন চোখের সামনে সামরিক বাহিনী গুলি করে হাজারো রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে হত্যা করেছে| ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে| রোহিঙ্গা নারীদের ধর্ষণ করা হয়েছে| তিনি বলেন, সামরিক বাহিনীর গুলিতে পঙ্গু হয়ে শত শত রোহিঙ্গা আশ্রয়শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছেন| আন্তর্জাতিক আদালতে গণহত্যার যে মামলা চলমান রয়েছে, তার প্রক্রিয়া শেষ করে দ্রুত হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটিই রোহিঙ্গাদের প্রত্যাশা|
সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, রোহিঙ্গারা সবাই নিজ দেশে ফিরতে চায়, নিজেদের সুরক্ষা চায়, তাদের সহায়-সম্পত্তি ফেরত চায়| রাখাইনের ফিরিয়ে নেওয়ার আগে সেখানে স্থিতিশীল অবস্থা জরুরি| নইলে রোহিঙ্গাদের বারবার একই সংকটে পড়তে হবে| সমাবেশে রাখাইনে নিহত রোহিঙ্গাদের স্মরণে মোনাজাত করা হয়|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা আসছেন দুর্নীতি দমন কমিশনে?
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধান তলিয়েছে বন্যায়, হাওরের কৃষকদের ভরসা এখন মাছ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)