‘খসড়া প্রত্যাহার না হলে কাজে ফিরবে না সচিবালয় কর্মচারীরা’
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৭ মে, ২০২৫ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেন তিনি।
২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনের লক্ষ্যে তৈরি ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, নতুন এই খসড়ায় এমন কিছু বিধান যুক্ত করা হয়েছে, যার আওতায় শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্বে অবহেলা, অননুমোদিত অনুপস্থিতি, দায়িত্ব পালনে গাফিলতি বা উসকানির অভিযোগে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুতি ঘটানো সম্ভব।
গত ২২ মে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে বিষয়টি পর্যালোচনার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংযুক্ত পরিষদের নেতারা জানিয়েছেন, খসড়াটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে আগামী দিনে সচিবালয় অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)