‘এভাবে বিদ্যুৎ না থাকলে খামারের সব গরু মারা যাবে’
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৩ মে, ২০২৬ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
‘কারেন্ট গেছে গত বুধবার (২৯ এপ্রিল) রাত এশার নামাজের আগে, গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) বেলা ১১টার পরও আসেনি। এরকম একটানা ১৫ ঘণ্টা ধরে কারেন্ট না থাকায় খামারের গরু হাঁপাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ছে। এরকম অবস্থা থাকলে খামারের সব গরুই অসুস্থ হয়ে মারা যাবে।’
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সময় এসব কথা বলছিলেন ময়মনসিংহ সদরের গোপালনগর ভাটিপাড়া গ্রামের ‘বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মের’ স্বত্বাধিকারী আব্দুল লতিফ।
এ খামারি বলেন, ‘গত দুই মাস ধরে দিনে রাতে ৮/১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বর্তমানে টানা কয়েকদিনে বৃষ্টির কারণে বিদ্যুতের লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়েছে। বিদ্যুৎ না থাকলে ফ্রিজিয়ান জাতের বিদেশি গরু খাবার খায় না, হাঁপাইয়া ওঠে। একসময় স্ট্রোক করে অসুস্থ হয়ে যায়। তখন এসব গরু চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে অনেক টাকা খরচ করতে হয়।’
আব্দুল লতিফ বলেন, ‘খামারে বিদেশি জাতের সাতটি গরুর মধ্যে দুটি গরু দুধ দিচ্ছে। তিনটি গরু গাভীন, কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে। এসব বিদেশি গরুকে দিনে দুই থেকে তিনবার গোসল দিতে হয়। ঘর পরিষ্কার করতে হয়। কিন্তু বিদ্যুৎ না থাকলে এসব কিছুই করা যায় না। বিদ্যুতের সমস্যার কারণে খামার বন্ধ করে দেওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।’
একই এলাকার খামারি ইসমাইল বলেন, ‘বর্তমানে বিদ্যুতের যে বিপর্যয় চলছে এর কারণে খামারিরা চরম বিপাকে পড়েছে। জ্বালানি তেল সংকটের কারণে জেনারেটর চালানো যাচ্ছে না। একদিকে বিদ্যুৎ নাই, আরেকদিকে তেলের সমস্যা। এসব কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা চরম সমস্যায় আছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারকে ভেবে দেখতে হবে।’
ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার বলেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় প্রতিদিন চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। এ কারণে লোডশেডিং দিতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে দোতলা বাসের ধাক্কা, আহত ২
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরাকান আর্মি ধরে নিল ৩ জেলেকে, সাগরে ঝাঁপ দিয়ে ফিরলেন দুজন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক টানেই জালে উঠল ২২০০ পিস ইলিশ, দাম সাড়ে ৪৮ লাখ!
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল সস্তা রাজনীতিতে ভর করেছে: পানি সম্পদ মন্ত্রী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় বাড়ির মালিককে কেটে ৯ টুকরো করে পলিথিনে রাখেন ভাড়াটিয়া
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হুতি ও ইয়েমেনি বাহিনীর হামলা-পাল্টা হামলা, ‘যুদ্ধ অপরিহার্য’ বলছে সৌদি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ জেলার সমন্বয়ে বগুড়ায় চালু হলো সওজের সড়ক জোন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএসএফের হাতে বাংলাদেশি আটকের জেরে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ৯৯ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকা আলিয়া মাদরাসায় ফের উত্তেজনা, পুলিশ মোতায়েন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৪৪ ধারা উপেক্ষা করে দিরাইয়ে বিএনপির দুই পক্ষের মিছিল-সমাবেশ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)