‘এনসিপি দল গঠনের পর আ.লীগকে আবারও রাজনীতির মঞ্চে পুনর্বাসনের চেষ্টা চলছে’
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) গঠনের পর থেকে পতিত আওয়ামী লীগকে আবারও রাজনীতির মঞ্চে পুনর্বাসনের চেষ্টা চলছে। অথচ এনসিপির হাতে দেশের নারী সমাজ সবচেয়ে বেশি নির্যাতিত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমার রাজনীতির বয়স চল্লিশ বছর। মুরাদনগরে এ ধরনের ঘটনা অতীতে ঘটেছে বলে জানা নেই। তবে ৫ আগস্টের পরবর্তীতে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর মুরাদনগরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডা-পান্ডাদের পুনর্বাসন করা হচ্ছে। এনসিপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসী ও দুর্বৃত্তরা আবারও বিগত দিনের মতো বেপরোয়া হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে নারী ধর্ষণের মতো নৃশংস ঘটনা তারই প্রমাণ। সেইসঙ্গে এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো- বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারও মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। এ বিষয়ে তাদের উদাসীনতা পরিষ্কার হয়েছে।
বিবৃতিতে কায়কোবাদ অভিযোগ করেন, এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) গঠনের পর থেকে পতিত আওয়ামী লীগকে আবারও রাজনীতির মঞ্চে পুনর্বাসনের চেষ্টা চলছে। অথচ এই দলের হাতে আজ দেশের নারী সমাজ সবচেয়ে বেশি নির্যাতিত। যারা আজ জাতীয় ঐক্যের নামে এই পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, তারা প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে প্রতারণা করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)