‘এনসিপিকে শাপলা প্রতীক না দিলে কঠোর আন্দোলনে যাব’
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পটুয়াখালী সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে আমরা কঠোর আন্দোলনে যাব।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাউফল হাসপাতাল রোডের ফরিদ উদ্দিন প্লাজায় অনুষ্ঠিত এনসিপি বাউফল উপজেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এনসিপি প্রতিষ্ঠার পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে জনগণ সহজে আমাদের প্রতীক চিনতে পারে এবং ভোট দিতে পারে। তাই এমন একটি প্রতীক চাই যা মানুষ সহজেই জানবে। এটি আমাদের শাপলা গ্রহণের কারণ।
শাহিন আরও বলেন, জাতীয় প্রতীক হিসেবে শাপলা এককভাবে স্বীকৃত না-ও হতে পারে। কিন্তু আমরা একটি ফুল হিসেবে শাপলাকে প্রতীক হিসেবে গ্রহণ করেছি। ইলেকশন কমিশন যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবে এনসিপিকে শাপলা প্রতীক না দেয় এবং পক্ষপাতিত্ব করে, তাহলে আমাদের কঠোর আন্দোলন ও ইলেকশন কমিশন ঘেরাও চালানোর মতো সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে।
তিনি বলেন, শাপলা প্রদানে অস্বচ্ছতা ও পক্ষপাত আমরা দেখতে পাচ্ছি। এটি আইন ও ন্যায়ের সঙ্গে সাংঘর্ষিক এবং মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। ইলেকশন কমিশন যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপিকে শাপলা না দেয় তাহলে আমাদের কঠোর আন্দোলনের দিকে যেতে হতে পারে এবং ইলেকশন কমিশন ঘেরাও দেওয়া হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)