‘ঈদে বাড়ি যাওয়ার আগে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করুন’
, ০৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
পুলিশ থাকলেও আসন্ন ঈদুল ফিতরে বাড়ি যাওয়ার সময় ঢাকাবাসীকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করে যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন ঈদ সামনে রেখে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, যখন বাড়ি (গ্রামের বাড়ি) যাবেন তখন দয়া করে আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন।
যেভাবে কাজ করবে ‘অক্সিলারি ফোর্স’:
ঢাকার বিভিন্ন শপিংমল ও বিভিন্ন আবাসিক এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি কর্মীদের ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যারা পুলিশ অফিসারের মতোই গ্রেফতারের ক্ষমতা পাবেন বলেও জানান ঢাকার পুলিশ কমিশনার সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার বলেন, যেহেতু রাত পর্যন্ত শপিংসেন্টারগুলো খোলা থাকবে এবং আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে। মেট্রোপলিটন পুলিশের আইনবলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার ওপর আছে। আমি সেই মোতাবেক ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ হিসেবে প্রাইভেট নিরাপত্তার লোক যারা আছেন তাদের নিয়োগ দিচ্ছি।
শপিংমল ও আবাসিক এলাকার বেসরকারি নিরাপত্তাকর্মীদের নিয়োগ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে তারা সহায়ক পুলিশ কর্মকর্তা। আইন মোতাবেক ওনারা আমি বা আমার পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করেন, সেই একইরূপ দায়িত্ব পালন করবেন। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেফতারের ক্ষমতা পাবেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রটেকশান পাবেন। এ কার্যক্রম আমি শুরু করেছি।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, তিনি যখন পুলিশ কমিশনার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন, তিনি সিম্পলি পুলিশ অফিসার। পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করেন, তিনিও একই দায়িত্ব পালন করবেন। তিনি যেকোনো ব্যক্তিকে গ্রেফতারের ক্ষমতা বা সক্ষমতাপ্রাপ্ত হবেন।
উদাহরণ দিয়ে তিনি বলেন, বসুন্ধরা শপিংমল, এখানে হয়তো ৫০ জন (নিরাপত্তাকর্মী) আছেন। ওনাদের তো একজন নেতা আছেন। আমরা ওনাকে অ্যাপয়েনমেন্ট দিয়ে দেবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












