‘আ’লীগের দলীয় কোন্দলে আহসান উল্লাহ মাস্টার নিহত হন’
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আওয়ামী লীগের এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা দিবসে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নিজ জন্মভূমি গাজীপুরের হায়দ্রাবাদে কবরের মাজারে স্মরণীয় কোন সভা-সমাবেশের আয়োজন করা না হলেও টঙ্গীর বড় দেওড়ায় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের মিলনায়তনে হত্যাকা-ের মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি নূরুল ইসলাম সরকারের মুক্তি দাবি করে সভাসমাবেশ হয়েছে।
"আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যাকা-ে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ ও নিরপরাধ বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের কারাভোগ" শীর্ষক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগের দলীয় কোন্দলে আহসান উল্লাহ মাস্টার এমপি নিহত হয়েছেন। সমাবেশে বলা হয় চাঁদার ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দলীয় কোন্দলে আহসান উল্লাহ মাস্টার ব্রাশফায়ারে নিহত হয়েছেন।
নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর ইসলাম বলেন, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় তার বাবাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। রাজনীতির পথের কাটা সরাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘৃণ্য পথ বেছে নেয় তার বাবাকে হত্যা মামলা দিয়ে। ২০ বছর ধরে তার বাবা জেলহাজতে রয়েছেন।
উল্লেখ করা যেতে পারে, ২০০৪ সালের ৭ মে দুপুরে টঙ্গী নোয়াগাঁও স্কুল মাঠে আওয়ামী লীগের সভা চলাকালে ব্রাশফায়ারের ক্রসফায়ারে আহসান উল্লাহ মাস্টার এমপি নিহত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)