লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ:
‘আল-আকসা তুফান অভিযানের আগের ও পরের ফিলিস্তিন হবে আলাদা’
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা উপত্যকার ওপর তেল আবিবের বর্বরতা চলতে থাকলে তা প্রতিহত করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো নানারকম সক্ষমতা ব্যবহার করবে। তিনি জুমুয়াবার বৈরুতে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
তিনি লেবাননের শান্তি ও নিরাপত্তাকে ইরানের শান্তি ও নিরাপত্তার সঙ্গে তুলনা করে বলেন, লেবাননের নিরাপত্তা ও রাজনৈতিক প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করা হচ্ছে তার চলতি বৈরুত সফরের অন্যতম উদ্দেশ্য।
গাজা-ইসরাইল যুদ্ধের প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো গত শনিবার ইসরাইলের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে তা ছিল শতভাগ তাদের নিজস্ব অভিযান যা এমনকি পশ্চিমা দেশগুলিও স্বীকার করেছে। তিনি বলেন, বিগত মাসগুলোতে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে পাশবিকতা চালিয়েছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান শুরু হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের প্রধানমন্ত্রীকে বলেন, “আল-আকসা অভিযানের পরের ফিলিস্তিন হবে তার আগের ফিলিস্তিনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন।” মার্কিন সরকার ইসরাইলি বর্বরতার প্রতি যে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে তার নিন্দা জানিয়ে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, এর ফলে পরিস্থিতি আরো বিপর্যকর হবে এবং যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খুলে যাওয়ার আশঙ্কা থাকবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসরাইল ছাড়া আর সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে আমেরিকা যা অগ্রহণযোগ্য। তারা সবাইকে চুপ থাকার আহ্বান জানিয়ে ইসরাইলের হাতে সর্বাধুনিক অস্ত্র তুলে দিয়ে যা খুশি তাই করার জন্য তেল আবিবকে সবুজ সংকেত দিচ্ছে।” তিনি বলেন, যুদ্ধ বন্ধ করতে চাইলে আমেরিকার উচিত ইসরাইলকে আরো বেশি ধ্বংসযজ্ঞ চালানো থেকে বিরত রাখা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)