মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের নির্যাতন :
‘আমরা তোমাকে কিনে এনেছি, যেতে চাইলে ১৫০০ রিয়াল দাও’
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
স্বামী ছেড়ে যাওয়ার পর দুই সন্তানের মুখে অন্ন তুলে দিতে এক নারী দালালের দেয়া সৌদি আরবে চাকরির প্রস্তাবকে বেঁচে থাকার অবলম্বন মনে করেছিলেন।
২০২০ সালে মাসে ১ হাজার ৪০০ রিয়াল (প্রায় ৪৬ হাজার টাকা) বেতনে ‘অফিস জবের’ প্রতিশ্রুতি পেয়ে তিনি নরসিংদী থেকে সৌদি আরবে যান। কিন্তু রিয়াদে পৌঁছানোর পর তাকে কোনো অফিসে নেওয়া হয়নি। এর বদলে তাকে পাঠিয়ে দেওয়া হয় এক বিশাল প্রাসাদে, যেখানে তাকে মাসে ১ হাজার ১০০ রিয়াল (প্রায় ৩৬ হাজার টাকা) বেতনে কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হতো।
৪০ বছর বয়সী এই নারী বলেন, ‘আমি প্রতিদিন রাত ১টা পর্যন্ত কাজ করতাম। একটু বিশ্রাম নিলেই গৃহকর্ত্রী আমাকে চিৎকার করে গালিগালাজ করতেন।’ নিয়োগকর্তা তাকে খুব সামান্য খাবার দিতেন, অনেক সময় বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খেয়ে দিন কাটাতে হতো তাকে।
তার যন্ত্রণার কথা বর্ণনা করে বলেন, ‘একদিন ক্ষুধা সহ্য করতে না পেরে আমি বাইরে থেকে খাবার কিনে আনি। তারা জানতে পেরে আমাকে নির্দয়ভাবে মারধর করে এবং এক সপ্তাহ তালাবদ্ধ করে রাখে। তখন আমাকে প্রায় না খেয়েই থাকতে হয়েছিল।’
এর কয়েকদিন পর পর্দা পরিষ্কার করতে গিয়ে উঁচু টুল থেকে পড়ে তার পা জখম হয় এবং ঠোঁট কেটে যায়। কিন্তু তার মালিক তাকে কোনো চিকিৎসা না দিয়ে শুধু ব্যথানাশক ওষুধ খাইয়ে কাজ চালিয়ে যেতে বাধ্য করেন।
অবস্থা আরও খারাপ হলে দেশে ফেরার আকুতি জানান তার। তখন নিয়োগকর্তা তাকে রিক্রুটিং এজেন্টের সঙ্গে কথা বলিয়ে দেন। সেই এজেন্ট তাকে সাফ জানিয়ে দেয়, ‘আমরা তোমাকে কিনে এনেছি, যেতে চাইলে ১ হাজার ৫০০ রিয়াল দিতে হবে।’
টাকা দিতে না পারায় খুঁড়িয়ে খুঁড়িয়েই কয়েক মাস তাকে কাজ করতে হয়েছে। শেষ পর্যন্ত মানসিকভাবে বিধ্বস্ত তার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে সক্ষম হন এবং ২০২৩ সালে দেশে ফেরেন। তবে শেষ দুই মাসের বেতন তিনি পাননি।
তার বলেন, ‘দূতাবাসের সেফ হোমে আমাকে তিন দিন রাখা হয়েছিল। মালিক টিকিটের টাকা দেওয়ায় তারা আমাকে দ্রুত চলে আসতে বলে।’
তার এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং বিদেশে নারী শ্রমিকদের ওপর চলা কাঠামোগত নির্যাতনের একটি বিস্তৃত চিত্র মাত্র।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কাছে নির্যাতিত নারী শ্রমিকদের সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্যমতে, ২০১৯ সাল থেকে অন্তত ৬৯ হাজার ৯০ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন। তাদের বড় একটি অংশ শারীরিক, মানসিক বা যৌন নির্যাতন, খাদ্যাভাব, বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের চাপের শিকার হয়েছেন।
বিএমইটির তথ্য অনুযায়ী, ২০০৪ থেকে ২০২৫ সালের মধ্যে ১২ দশমিক ৫ মিলিয়নেরও বেশি বাংলাদেশি নারী কাজের উদ্দেশ্যে বিদেশ গিয়েছেন, যার সিংহভাগই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের (ডব্লিউইডব্লিউবি) তথ্যমতে, গত আট বছরে ৭৯৯ জন নারী শ্রমিকের মরদেহ দেশে এসেছে। অধিকাংশ মৃত্যুসনদেই আত্মহত্যার কথা উল্লেখ ছিল।
বিশেষজ্ঞদের মতে, এই অভিযোগগুলো অনেক সময় প্রশাসনিক জটিলতা বা প্রমাণের অভাবে ধামাচাপা পড়ে যায়। গৃহকর্মী হিসেবে যারা কাজ করেন, তারা প্রায়ই বিচ্ছিন্ন থাকেন। তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












