‘অন্তর্র্বতী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ ১৬ জনের বিরুদ্ধে
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে সাবেক মন্ত্রী আব্দুল লতিফসহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক থেকে তাদের আটক করা হয়। শাহবাগ থানা-পুলিশের পক্ষ থেকে দায়ের করা একটি এজাহারে এ তথ্য জানানো হয়েছে।
এজাহারে বলা হয়েছে, শাহবাগ থানার এসআই (নিরস্ত্র) আমিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় টহলরত অবস্থায় বেতারের মাধ্যমে একটি গোলটেবিল বৈঠকে আইনশৃঙ্খলা বিঘিœত হওয়ার খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, কিছু লোক ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামের ভেতরে থাকা কয়েকজনকে ঘিরে ধরে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ স্লোগান দিচ্ছে এবং এক ব্যক্তি বক্তব্য দিচ্ছে।
পুলিশ এজাহারে জানায়, উপস্থিত লোকজনের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, লতিফ ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে আসলে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছিলেন। তার এই বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে লোকজন তাদের ঘিরে ধরে স্লোগান দিচ্ছিল।
পুলিশ এজাহারে উল্লেখ করেছে, আটককৃতরা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬ (২) / এর (ঈ) / ১২ ধারার অধীনে অপরাধ করেছেন। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)