৭ মাস ধরে বন্ধ যমুনা সার কারখানা
দৈনিক ১ হাজার ৭শ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানা গ্যাস সংকটের কারণে সাত মাস ধরে বন্ধ রয়েছে। এতে কারখানাটির সঙ্গে জড়িত তিন থেকে সাড়ে তিন হাজার শ্রমিক কর্মহীন হয়ে অতি কষ্টে দিন পার করছেন। অন্যদিকে ব্যবহার না হওয়ার কারণে কারখানার মূল্যবান যন্ত্রাংশগুলোও নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
কারখানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারির ১৫ তারিখের দিকে গ্যাস সংকটের কারণে যমুনা সার কারখানা বন্ধ হয়ে যায়। কারখানাটি বন্ধ হওয়ার কারণে জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকায় কারখানাটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রায় চার হাজার মানুষ কর্মহীন হয়ে বেকার অবস্থায় রয়েছে। কারখানার আশেপাশে শত শত ট্রাক দীর্ঘদিন ধরে পড়ে আছে।
গুণগত দিক থেকে যমুনা সার কারখানায় উৎপাদিত দানাদার ইউরিয়া সার ফসলের জন্য অনেক ভালো হওয়ায় কৃষকদের কাছে এর চাহিদাও ব্যাপক। বন্ধ কারখানাটি দ্রুত চালু না হলে আসন্ন আমন মৌসুমে সার সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। আবার কারখানাটি বন্ধ থাকলে দানাদার ইউরিয়া সারের দাম আরও বাড়তে পারে বলে মনে করেছেন সার সরবরাহকারী কৃষকরা ও ডিলাররা।
প্রতিদিন ১ হাজার ৭শ মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে ১৯৯১ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে দেশের অন্যতম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। তবে গ্যাসের কম চাপ ও বিভিন্ন সমস্যার জন্য ১ হাজার ২৫০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে আসছিলো কারখানাটি। দীর্ঘদিন কারখানাটি বন্ধ থাকার কারণে কারখানার অতিমূল্যবান যন্ত্রাংশগুলোও পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কাও করছেন কর্তৃপক্ষ।
জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের ২১টি জেলার ১৬২টি উপজেলায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) প্রায় ১ হাজার ৯শ ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সার সরবরাহ করে থাকে যমুনা সার কারখানা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।