৭২ ঘণ্টার বেশি বিমান টিকিট বুকিং রাখা যাবে না
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১১ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
এখন থেকে তিন দিন বা ৭২ ঘণ্টার বেশি কোনো বিমান টিকিটের বুকিং রাখতে পারবে না কোনো বিমান সংস্থা। বুকিং দেওয়া টিকিট তিন দিনের মধ্যে যাত্রীর নামে ইস্যু করতে হবে। আর টিকিট বুকিংয়ের সংশ্লিষ্ট যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। তিন দিনের মধ্যে টিকিট ইস্যু করা না হলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং দেওয়া ওই টিকিট বাতিল করতে হবে।
আকাশপথে ভ্রমণে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে এই নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সম্প্রতি এই নির্দেশনা জারি করা হয়। ১৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের এই নির্দেশনা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। তাতে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে মোট ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে বিমান পরিবহন সংস্থাগুলোকে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বলেছে, নতুন এই নির্দেশনা জারির আগে বিভিন্ন বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্সি গ্রুপ বুকিংয়ের মাধ্যমে যেসব টিকিট ব্লক করে রেখেছিল, সেসব টিকিট সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে বিক্রি নিশ্চিত করতে হবে। সেটি না হলে নির্ধারিত সময় পার হওয়ার তিন দিনের মধ্যে এসব টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
এ ছাড়া গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রির সঙ্গে সঙ্গে বিমান পরিবহন মন্ত্রণালয়কে জানাতে হবে। পরে মন্ত্রণালয় এই দাম ওয়েবসাইটে প্রকাশ করবে। শুধু তা–ই নয়, এখন থেকে সব ধরনের বিমান টিকিট অনলাইনে বিক্রির নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সে ক্ষেত্রে অনলাইনে ও টিকিটের গায়ে দাম উল্লেখ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, টিকিটের চাহিদা না থাকার পরও চাহিদার অতিরিক্ত টিকিট মজুত করে পরে অন্য এজেন্টের মাধ্যমে বিক্রির কারণে টিকিটের দাম বাড়লে সে ক্ষেত্রে মূল ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ বাতিল বা স্থগিত করা হবে। এর বাইরে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিদেশগামী প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












