৬০ মামলা ‘ফেলে রাখা’ হয়েছে
কথিত হেফাজতের ঢাকা অবরোধকে কেন্দ্র করে ১১ বছর আগে সারা দেশে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ওই সব ঘটনায় রাজধানীসহ সারা দেশে ৮৩টি মামলা হয়েছিল। এর মধ্যে ২১ মামলায় অভিযোগপত্র ও ২টিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি ৬০ মামলার তদন্তই এখনো শেষ হয়নি।
পুলিশ সূত্র জানায়, এসব ঘটনায় সারা দেশে ৮৩ মামলা করা হয়। এসব মামলায় ৩ হাজার ৪১৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। হেফাজত ছাড়াও কথিত নামধারী দলগুলো হলো- ইসলামী ঐক্যজোট, জামায়াত, ছাত্রশিবির, নেজামে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের এসব মামলায় আসামি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে হেফাজতের মামলাগুলো নিষ্পত্তির পদক্ষেপ নিয়েছিল সরকার। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতের নেতারা দেখা করেছিলেন। এরপর আর কোনো অগ্রগতি হয়নি। তাই মামলাগুলো সেই অবস্থায় ‘ফেলে রাখা’ হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশের ৮৩ মামলার মধ্যে ঢাকায় ৪টি ও ঢাকার বাইরের ১৭টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। ২টিতে দেওয়া হয়েছে চূড়ান্ত প্রতিবেদন। এ ছাড়া ২০১৪ সালে ১৫টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
যে চার মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে, তার চারটি বাগেরহাটের। ২০১৩ সালের ৫ ও ৬ মে বাগেরহাটে পুলিশের সংঘর্ষে হেফাজতের দুই কর্মী নিহত হন। ওই ঘটনায় জেলার ফকিরহাটে চারটি ও বাগেরহাট সদর থানায় দুটি মামলা করে পুলিশ। এতে হেফাজত, জামায়াত ও স্থানীয় বিএনপির ৮৮ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ হাজার জনকে আসামি করা হয়।
জেলা পুলিশ জানায়, ছয় মামলার মধ্যে আদালতে চারটির অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে ফকিরহাট থানার একটি মামলার রায়ে প্রায় ৪০০ আসামি খালাস পান। দুটিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র পুলিশ সুপার (এসপি-গণমাধ্যম ও জনসংযোগ) ইনামুল হক জুমুয়াবার বলেন, যেসব মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি, সেগুলোর তদন্ত চলছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, রাজধানীতে হেফাজতের বিরুদ্ধে বিভিন্ন থানায় করা ৫৩ মামলার মধ্যে মাত্র ৪টির অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ৪৯ মামলার মধ্যে থানা-পুলিশ ৩৩টি এবং ১৬টি ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে।
জানতে চাইলে গত ৩০ এপ্রিল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ডিএমপিতে করা ৪৯ মামলার তদন্ত দ্রুত শেষ করে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।