৫০ টাকায় ‘আবাসিক হোটেলে’ গরুর রাত্রিযাপন
নিজস্ব প্রতিবেদক:
গরুর জন্য আলাদা হোটেল! শুনলেই প্রথমে কেউ হাসবে, কেউ অবিশ্বাস করবে। কিন্তু রংপুরের ধর্মদাস বারো আউলিয়া এলাকায় গিয়ে দেখা যায়, ঘটনা পুরোপুরি সত্য। এখানে মানুষ নয়, বরং গরুরাই রাত কাটায় ‘আবাসিক হোটেলে’। মাত্র ৫০ টাকায় প্রতিটি গরু বিশ্রাম নিচ্ছে আধুনিক হোটেলের মতো জায়গায়।
রংপুর মহানগরীর মডার্ন মোড়ের পাশে গড়ে ওঠা এই গরুর হোটেলটি প্রতিষ্ঠা করেন স্থানীয় উদ্যোক্তা আসানুর রহমান। প্রায় ৭-৮ বছর আগে গরু ব্যবসায়ীদের দুর্ভোগ দেখে তার মাথায় আসে এই ব্যতিক্রমধর্মী ভাবনা। তিনি বলেন, ‘বৃষ্টি, ঝড় বা দীর্ঘ যাত্রায় গরু রাখার নিরাপদ জায়গা ছিল না। এখন তারা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারে। ব্যবসায়ীরাও স্বস্তিতে থাকেন। ’
প্রতিটি গরুর জন্য নির্দিষ্ট জায়গা, খাবার ও পানির ব্যবস্থা রয়েছে। এমনকি হোটেলে কাজ করেন চারজন কর্মচারী, যারা সার্বক্ষণিকভাবে গরুর সেবা-যতেœ নিয়োজিত।
লালবাগ, শঠিবাড়ি, বড়াইবাড়ি, আমবাড়ি, বেতগাড়ি ও আফতানগর হাট থেকে গরু কিনে এনে এখানে রাখেন ব্যবসায়ীরা। এরপর তারা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা কিংবা ফেনীর পথে যাত্রা করেন।
গরু ব্যবসায়ী রফিক মিয়া বলেন, আগে রাস্তায় গরু রাখার ঝুঁকি ছিল। এখন এখানে রেখে নিশ্চিন্তে ঘুমানো যায়। গরুর খাওয়া-দাওয়া ঠিকভাবে হয়, ফলে ক্লান্তিও কমে।
এক রাতের জন্য ভাড়া মাত্র ৫০ টাকা। দিনে গড়ে ৩০-৪০টি গরু এখানে থাকে। কোরবানি মৌসুমে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় একশর বেশি।
এই ব্যতিক্রমী উদ্যোগ এখন রংপুরের আলোচ্য বিষয়। স্থানীয় অনেকে বলেন, আসানুর রহমান শুধু গরু নয়, মানুষেরও উপকার করছেন। তার হোটেল ঘিরে গড়ে উঠেছে নতুন কর্মসংস্থান। গরুর খাবার সরবরাহকারী, পরিচ্ছন্নতা কর্মী ও পরিবহন শ্রমিকদের জন্য সুযোগ।
উদ্যোক্তা আসানুর রহমান বলেন, গরু নিরাপদে রাখার পাশাপাশি ব্যবসায়ীদের কষ্ট কমানোই আমার উদ্দেশ্য। এখন হোটেলকে ঘিরে প্রায় ১০-১২ জনের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে এখানে ১০০টি গরু রাখার ব্যবস্থা আছে। ভবিষ্যতে এটিকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে। এছাড়া গরুর জন্য আলাদা গোসলখানা, মেডিক্যাল কর্নার ও বিশ্রাম এলাকা তৈরি করা হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।