৪ লাখ টাকায় কুরবানীর হাট ইজারা নিয়ে বিক্রি ৪২ লাখে!
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মাত্র ৪ লাখ টাকার ইজারার অস্থায়ী কোরবানির পশুর হাট ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বালিগাঁও ও হাসাইল এলাকার অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করে টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বালিগাঁও হাটের জন্য নির্ধারিত মূল্য ধরা হয় ৩ লাখ ৮৮ হাজার ৬৬৫ টাকা এবং হাসাইল হাটের জন্য ধরা হয় ৪ লাখ ৫৬ হাজার ৮৬০ টাকা।
প্রথম পর্যায়ে সর্বোচ্চ দরদাতা হাজি আবু সাঈদ মিয়া বালিগাঁও হাটের ইজারা পান। কিন্তু পরে অভিযোগ ওঠে, ওই হাটটি দ্বিতীয়বার ‘সাব ডাকের’ মাধ্যমে ইজারা দিয়ে ৪২ লাখ টাকায় দেলোয়ার হোসেন ব্যাপারীর হাতে তুলে দেওয়া হয়েছে। এতে প্রায় ৩৮ লাখ টাকা অতিরিক্ত লেনদেন হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, এই অতিরিক্ত অর্থের বড় অংশই ভাগাভাগি করে নেয় একটি প্রভাবশালী চক্র। স্কুলের নামে থাকা হাটের আয় থেকে সামান্য একটি অংশ পায় সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। বাকি অর্থ হাট ইজারাদার এবং স্থানীয় একটি মহলের মধ্যে বণ্টন হয়।
অস্থায়ী হাট কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন ব্যাপারী বলেন, ৭-৮ লাখ টাকায় হাট নেওয়া হয়েছে।
তবে হাট কমিটির সভাপতি দেলোয়ার ব্যাপারী দাবি করেন, সাব ডাকের কোনো বিষয় নেই। সরকার নির্ধারিত নিয়মেই হাট পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, সাব ডাকের কোনো নিয়ম নেই। এমন কিছু ঘটেছে বলে প্রমাণ পেলে ইজারা বাতিল করা হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।