৪ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
, ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের ৪ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নোয়াখালীতে ৬ জন, হবিগঞ্জে ৩ জন, টাঙ্গাইলে ২ জন ও ঝিনাইদহে ১ জন মারা গেছেন।
নোয়াখালীর কবিরহাট উপজেলার জামতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন। অন্যদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় দু'টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হন ৩ জন। আহত হয় আরও অন্তত ৩০ জন।
নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া দুইজন মারা যান। সব মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, সিলেটগামী এনা পরিবহনের সাথে ঢাকাগামী রিয়েল কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরও একজন।
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী ফ্লাইওভার দিয়ে পার হচ্ছিল। এসময় পাশে থাকা অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসলে সেটিকে চাপা দেয় বাস।
এছাড়াও ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সকালে সজীব হোসেন মোটরসাইকেলযোগে কলেজে যাওয়ার পথে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটা হাম্পা (আলমসাধু) গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)