৪০ টাকায় কুকুরের গোশত দিয়ে বিরিয়ানি বিক্রি!
খুলনায় গরু ও খাসির গোশতের কথা বলে কুকুরের গোশত দিয়ে তৈরি বিরিয়ানি বিক্রির অভিযোগে তিন কিশোরসহ চারজনকে আটক করেছে পুলিশ। তারা কুকুরের গোশত দিয়ে তৈরি করতো মুখরোচক বিরিয়ানি, যা মাইকিং করে ৩০, ৪০ ও ৬০ টাকায় প্যাকেট বিরিয়ানি বিক্রি করতো এই চক্রটি।
গত বুধবার (১৩ ডিসেম্বর) খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত একটি ভবন থেকে কুকুরের গোশত বিক্রি চক্রের মূলহোতাসহ চার সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশ। এসময় ওই ভবনটি থেকে অনেকগুলো কুকুরের চামড়া ও হাড় উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এক মাস ধরে কয়েকজন কিশোর এলাকার বিভিন্ন জায়গা থেকে কুকুর ধরে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে নিয়ে যেত। বেশ কয়েকবার একই ঘটনা ঘটায় ও পরিত্যক্ত ভবন থেকে কয়েক দিন ধরে দুর্গন্ধ আসায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। গতকাল বিকেলে এলাকার লোকজন কয়েকজনকে একটি কুকুর নিয়ে সেখানে যেতে দেখেন। খবর দিলে পুলিশ এসে তিনজনকে আটক করে। পরে ওই গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করে এমন একজনকেও আটক করা হয়। এ সময় সেখানে পা বেঁধে গলা কেটে রাখা একটি কুকুর পাওয়া যায়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ ও ছোট ছোট হোটেলে চক্রটি কুকুরের মাংসের বিরিয়ানি সরবরাহ করতো। সাধারণ নিম্ন আয়ের মানুষ কম খরচে এসব হোটেল থেকে বিরিয়ানি খেত। সম্প্রতি নগরীতে ইজিবাইকে করে খালিশপুর এলাকার আবু সাঈদ ৩০ টাকা, প্যাকেট মূল্যে ভ্রাম্যমাণ বিরিয়ানি বিক্রি করছিল। আটকদের আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।