৪০০ ফ্রিজ ভাড়া দিয়েছেন খাইরুল
খাদ্যপণ্য হিমায়িত করে মান অক্ষুন্ন রাখতে রেফ্রিজারেটর (ফ্রিজ) ব্যবহারের প্রচলন দিন দিন জনপ্রিয় হচ্ছে। তবে ক্রয়ক্ষমতার বাইরে থাকায় অনেকেই কিনতে পারেন না। এছাড়া শহরে যারা লেখাপড়া করতে আসেন তাদের মেস বা ঘরে প্রয়োজন থাকলেও পণ্যটি ক্রয় করা অসম্ভব।
গরিব আর ভাসমান এসব মানুষের কথা চিন্তা করে রেফ্রিজারেটর ভাড়া দেন বরিশালের খাইরুল ইসলাম। একটি বা দুটি নয়, ৪০০ রেফ্রিজারেটর ভাড়ায় রয়েছে তার। দীর্ঘ ৮ বছর ধরে ব্যবসার বিকল্প এই মাধ্যমের উদ্যোগ নিয়ে দারুণভাবে সফল হয়েছেন তিনি। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, ফ্যান, গ্যাসের চুলা, রাইস কুকার ও মোটর সার্ভিসিং করে থাকেন খাইরুল।
সদর উপজেলার সাহেবের হাট এলাকার বাসিন্দা খাইরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কলেজ এভিনিউতে। এলাকায় বেশ জনপ্রিয় খাইরুল। বিকল্প ব্যবসার উদ্যোগটি নিয়েছিলেন মুদি দোকানের ব্যবসায় সহায়-সম্বল হারিয়ে।
তিনি বলেন, ২০১৬ সালের ঘটনা। এখন যে দোকানটিতে রেফ্রিজারেটর ভাড়া দেওয়ার ব্যবসার প্রসার হয়েছে একই দোকানে আমার মুদি ব্যবসা ছিল। তখন পুঁজি খুব বেশি ছিল না। পাইকারদের কাছ থেকে বাকিতে পণ্য এনে বিক্রি করে টাকা শোধ করতাম। এভাবে ব্যবসা চালাতে গিয়ে আমিও অনেক লোকের কাছে বাকিতে মালামাল দেই। আমার কাস্টমার বকেয়া পরিশোধ না করায় আমি পথে এসে যাই। কমপক্ষে ১০ লাখ টাকা দেনা হয়ে যাই। ওই বছর আমার দোকানে একটি তাক আর একটি ফ্রিজ ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। একদিন নিজে নিজে চিন্তা করলাম, ফ্রিজটি যদি কাউকে ভাড়া দেই তখনতো মাস শেষে কিছু টাকা আসবে।
খাইরুল ইসলাম বলেন, চিন্তা অনুযায়ী এক ব্যক্তির কাছে ২০০ টাকায় মাসিক চুক্তিতে ফ্রিজটি ভাড়া দেই। দুর্ভাগ্য হলো তিনি ফ্রিজটি নিয়ে পালিয়ে যান। ওই ঘটনায় দুটি শিক্ষা অর্জন করি। প্রথমত সকল পরিবারে ফ্রিজের চাহিদা আছে কিন্তু কিনতে পারে না। আর কেউ ভাড়া নিলে তার সকল তথ্য আগে সংগ্রহে রাখতে হবে।
তিনি বলেন, মুদি ব্যবসা করতে গিয়ে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের সঙ্গে আমার পরিচয় হয়। ব্যবসার হাল জানিয়ে তার পরামর্শ নিতে গেলে তিনি এসি, ফ্রিজ, প্রেসার কুকার, গ্যাসের চুলা মেরামতের কোর্স করতে বলেন। তার পরামর্শে প্রশিক্ষণ নিয়ে বাসায় বাসায় কাজ শুরু করি। ওই সময় দেখতাম বিভিন্ন পরিবার থেকে পুরাতন ফ্রিজ বিক্রি করে দিচ্ছে। আমি সেগুলো কিনে দোকানে এনে মেরামত করে পরিচিতজনদের কাছে ভাড়া দেওয়া শুরু করি।
তিনি বলেন, শুরুর বছর ২০০-৩০০ টাকা মাসিক ভাড়া রাখতাম। আর অগ্রিম জামানত ৫০০ টাকা। এখন মাসিক ভাড়া ৫০০ টাকা, জামানত এক হাজার টাকা রাখি। যখন ফ্রিজটি ফেরত দিয়ে যাবে তখন জামানতের টাকা ফেরত পাবে। প্রথম বছর সম্ভবত ৩০টি ফ্রিজ ভাড়া দেই। এরপর থেকে পর্যায়ক্রমে ব্যবসার প্রসার বৃদ্ধি করি। এখন ভাড়ায় রয়েছে প্রায় চার শ ফ্রিজ।
তিনি বলেন, অনেক মানুষ রয়েছেন ৩০/৪০ হাজার টাকায় একটি ফ্রিজ কিনতে পারেন না। এছাড়া বরিশালে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী মেসে থাকেন। তাদের ফ্রিজ দরকার হয়। কিন্তু এত টাকা দিয়ে ক্রয় সম্ভব নয়। এই ক্ষেত্রটি ধরে এগিয়ে আজকে সকলের সহায়তায় আমার ব্যবসা সফল। নতুন ফ্রিজের চেয়ে পুরাতন ফ্রিজের চাহিদা আমার কাছে বেশি। যত মানুষ দিনে ফ্রিজ ভাড়া নিতে আসেন তত আমি সরবরাহ করতে পারছি না।
খাইরুল ইসলাম বলেন, ফ্রিজ ভাড়ার এমন ব্যবসায়িক ধারণা আমি মনে করি বাংলাদেশে আমিই প্রথম। এছাড়া আর কেউ এমন ব্যবসা করছে বলে জানা নেই।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।