‘৩২ বছর বঞ্চনার শিকার, এবার জুটেছে পুলিশি নির্যাতন’
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৩১৫টি বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের সাড়ে তিন হাজারের বেশি শিক্ষকের এমপিওভুক্তি আবারও অনিশ্চয়তার মধ্যে পড়লো। আন্দোলন কর্মসূচি দিয়ে এমপিওভুক্ত হওয়ার উদ্যোগ নিলেও এবার পুলিশি বাধায় ঘরে ফিরতে হয়েছে তাদের। উল্টো লাঠিপেটা খেয়ে খালি হাতেই ফিরেছেন শিক্ষকরা।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, ‘৩২ বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছি বিভিন্ন সরকারের সময়ে। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিলÍ এমপিওভুক্ত হতে পারবো, কিন্তু এবার জুটেছে পুলিশি নির্যাতন।’
বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ব্যানারে মঙ্গলবার (১৫ অক্টোবর) শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। ওইদিন শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক প্রতিনিধিদের ডেকে নেওয়া হয় মন্ত্রণালয়ে।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, প্রথম দিনই শিক্ষা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন, সাধারণ সম্পাদক মেহরাব হোসেনসহ ছয় জন শিক্ষক প্রতিনিধি বৈঠক করেন। শিক্ষা উপদেষ্টা বৈঠকে জানিয়ে দেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ বৈঠক করে বুধবার (১৬ অক্টোবর) সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলনের দ্বিতীয় দিন বৈঠক করে শিক্ষকদের মন্ত্রণালয় থেকে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু শিক্ষকরা তাতে আশ্বস্ত হতে পারেননি। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর শিক্ষকরা শিক্ষা ভবনের সামনের রাস্তা অবরোধ করে রাস্তায় শুয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রমনা পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের আশ্বাস দেওয়া হয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার, তবে শিক্ষকদের রাস্তা ছাড়তে হবে। পুলিশের কথায় শিক্ষকরা রাস্তা ছেড়ে চলে যান। তৃতীয় দিন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শিক্ষক প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে যেতে দেয় পুলিশ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনবল কাঠামোতে অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা নেই। সে কারণে তাদের এমপিওভুক্ত করা যাচ্ছে না। ডিগ্রি স্তরের শিক্ষকরা জনবল কাঠামোতে রয়েছে সে কারণে তারা এমপিওভুক্ত হতে পেরেছেন। ২০১৮ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়। কয়েক দফা বৈঠক করে অনেক বিষয় চূড়ান্ত করা হয়েছে। তবে সংশোধনের কোনও পর্যায়ে বিগত সময়ে অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের পদ জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করার কোনও সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।