৩০ টাকায় কম্বল-চাটাইয়ে ‘শান্তির ঘুম’
নীলফামারী সংবাদদাতা:
গভীর রাত, আশ্রয়ের সন্ধানে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। না, এটি আবাসিক কোনো হোটেল নয়।
রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, যেখানে শান্তির ঘুম মেলে মাত্র ৩০ টাকায়। আছে কম্বল-চাটাইয়েরও ব্যবস্থা।
জেলার বাণিজ্যিক শহর সৈয়দপুর। আর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম অনেকেরই রাতের ঠিকানা। ট্রেনে ফেরি করে নানা জিনিসপত্র বিক্রি শেষে আসেন হকাররা। ভিক্ষুকরাও সারাদিন ভিক্ষা করে ফেরেন। আসেন ছিন্নমূলেরাও।
দিনের শেষে রাতের এ ঠিকানায় যারা আসেন, তাদের উদ্দেশ্য শান্তির ঘুম। রাতে একটি কম্বল ও একটি চাটাইয়ে শান্তির ঘুম দেন তারা। গুণতে হয় মাত্র ৩০ টাকা। রাত্রিযাপন শেষে যার যার কাজে চলে যান তারা।
সৈয়দপুর রেলস্টেশনে কথা হয় ট্রেনের হকার আজমত আলীর (৪৫) সঙ্গে। গল্পে গল্পে তিনি বলেন, আমার বাড়ি নাটোরে। বুট-বাদাম ও চানাচুর বিক্রি করি। ঢাকা-চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে বিকেল ৫টা-৬টার দিকে সৈয়দপুরে আসি। রাতে ৩০ টাকায় কম্বল ও চাটাই নিয়ে স্টেশনে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আবার নীলসাগর ধরে এসব বিক্রি করতে করতে নাটোরে চলে যাই।
স্টেশন ঘুরে জানা যায়, এসব চাটাই-কম্বল ভাড়া দেওয়ার নির্দিষ্ট লোক আছে, তবে সামনে আসতে চান না। প্রতি রাতে সৈয়দপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ৫০-৭০ জন ঘুমান।
মাঝে-মধ্যে দুষ্ট লোকেরা রাত্রিযাপনকারীদের জিনিসপত্র চুরি করে নিয়ে যান। তবে এখানে যারা আসেন, তারা মূলত নিম্ন আয়ের। তাদের সঙ্গে তেমন টাকা-পয়সাও থাকে না। এজন্য প্রায়শই চুরির ঘটনা ঘটে না।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন জানান, যতটা জানি, টাকা নেওয়া হয় কম্বল ও চাটাইয়ের জন্য, জায়গার জন্য নয়। যাদের থাকার জায়গা নেই, তারাই মূলত আসেন।
তিনি জানান, কম্বল-চাটাই নিয়ে যে যেখানে খুশি, ঘুমাতে পারেন। আর অনেকে প্ল্যাটফর্মে ঘুমানোয় স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই ছিন্নমূল মানুষসহ আশ্রয়হীন অনেকে আসেন রাতে ঘুমাতে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।