৩০০ আসনে এবার প্রার্থী দেবে জাতীয় পার্টি -জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আমরা আর কারও সঙ্গে জোটবেঁধে নির্বাচন করবো না। সারা দেশের মানুষ যেহেতু জাতীয় পার্টির সঙ্গে আছে তাদের নিয়ে এবার ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। আমার বিশ্বাস উত্তরাঞ্চলসহ সারা দেশের মানুষ জাতীয় পার্টির আসনগুলো আমাদের ফিরিয়ে দেবে। লাঙ্গল এখনো হারিয়ে যায়নি। সবাইকে মাঠে কাজ করে সেটা প্রমাণ করতে হবে।
জুমুয়াবার বিকেলে নীলফামারী শহরের শহীদ মিনার মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, পল্লী বন্ধু সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করে গেছেন। তারই পথ ধরে আওয়ামী লীগ কিঞ্চিৎ উন্নয়ন ঘটিয়েছে। বর্তমান সরকার এখন দুর্নীতিতে ছেয়ে গেছে। মানুষ দুঃসহ যন্ত্রণায় আছে। সরকার সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলেছে। সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের বন্দী করার চেষ্টা করা হচ্ছে। তারা আবার পুরাতন আইন নতুন মোড়কে চালু করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে, যা কখনোই মেনে নেওয়া যায় না।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে দেখেছে সুশাসন দিতে। উন্নয়নের এ শুভ সূচনা জাতীয় পার্টির মাধ্যমেই শুরু হয়েছে। আজকে যে রাস্তায় পিচ ঢালা হচ্ছে তা জাতীয় পার্টিই করেছে। এরশাদ সাহেবের হাত ধরেই হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি একই। তাই আমাদের বোঝা শেষ।
তিনি বলেন, চার বার জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তাই সেই সুযোগ এবার দেওয়া হবে না। যারা জনগণের কথা ভাবে না তাদের দরকার নেই। জনগণ এখন জাতীয় পার্টিকে নিয়ে ভাবছে। যতগুলো বছর থেকে দেখে আসছি বিএনপি-আওয়ামী লীগ এক সঙ্গে হতে পারেনি। তাদের দ্বন্দ্বের কারণে জিনিসের দাম বাড়ছে। একটি ডিমের দাম এখন ১৭ টাকা। দেশের মানুষ কীভাবে চলবে? বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ছে। তুমি কেন বসে থাকো। তোমার পদত্যাগ করা উচিৎ।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।