২০ বছর ধরে ২ টাকায় চা-নাস্তা বিক্রি করেন নুরুল!
, ০৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে নুরুল ইসলামের চায়ের দোকান। স্ত্রীকে সঙ্গে নিয়ে দোকানটি পরিচালনা করেন তিনি। সেই ছোটবেলা থেকেই চায়ের দোকানে কাজকর্ম করে অভ্যস্ত তিনি। এর আগে ইউনিয়নের শিবগঞ্জ বাজারে তার চায়ের দোকান ছিল। পরে বাড়ির পাশে ভাড়া নেওয়া জায়গায় দোকান দিয়েছেন।
সন্তানদের বাড়ি ছেড়ে দিয়ে স্বামী-স্ত্রী মিলে দোকানেই জীবনযাপন করেন। ২০ বছর আগে নুরুল নিয়ত করেছিলেন যে ২ টাকার বেশি দামে চা-নাস্তা বিক্রি করবেন না তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত এই দামে বিক্রি করার দৃঢ় নিয়ত এ দম্পতির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেখানে ১০ টাকার নিচে দুধ চা আর ৫ টাকার নিচে লাল চাওয়া পাওয়া দুষ্কর, সেখানে ১০ টাকাতে পেট ভরে চা-নাস্তা করা যায় তাদের দোকানে।
দুধ, চাপাতি আর চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে দুধ চা। সঙ্গে পাওয়া যায় লাল চা, খুরমা, পেঁয়াজুসহ মুখরোচক নাস্তা। আশ্চর্য হলে সত্যি যে, প্রতি কাপ চা ও প্রতি পিচ নাস্তার দাম ২ টাকা। ২০ বছরেরও বেশি সময় ধরে ২ টাকা দামে চা ও নাস্তা বিক্রয় করছেন নুর ইসলাম। আর জীবনের শেষ পর্যন্ত এই দামেই বিক্রি করার প্রতিজ্ঞা তার।
নুরুল ইসলামের দোকানের পাশের দোকানগুলোতে দুধ চা বিক্রি হয় ১০ টাকায়, লাল চা ৫ টাকায়। ৫ টাকার নিচে মেলেনা কোনোরকম নাস্তা। স্বল্প দামে চা-নাস্তা খেতে তার দোকানে আসেন ক্রেতারা। সেই সঙ্গে তার এমন মহানুভবতার প্রশংসাও করেন তারা।
নুরুলের দোকানের প্রতিদিনের ক্রেতা ও ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, আমি সাইকেলে করে গ্রামে কাপড় বিক্রি করি। আমার ছোট ব্যবসা, লাভ কম। তাই অল্প টাকায় নাস্তা খেতে প্রতিদিন নুরুলের দোকানে আসি। কোথাও এত কম দামে খাওয়া সম্ভব না। আমি ১৫ টাকা দিয়ে এখানে পেট ভরে নাস্তা ও চা খেতে পারি। আসলে এটা উনি কীভাবে বিক্রি করেন জানি না।
এত কম দামে বিক্রয় করে লাভ হয় কিনা আর কীভাবে চলছে দোকান সব বিষয় নিয়ে কথা বলেন নুরুল ইসলাম। তিনি বলেন, আমি স্বাধীনের পর থেকেই দোকান করি। চাসহ অন্য নাস্তাও ২ টাকায় বিক্রি করি। তখন নিয়ত করছিলাম এই খাবারের দাম কখনো বাড়াবো না। তাই আর বাড়াইনি। আর মৃত্যুর আগে পর্যন্ত দাম বাড়াবো না। বিক্রি ভালোই হয়, তবে লাভ কম। আমরা স্বামী স্ত্রী দুজনে করে মিলে চলে যায়। ছেলে মেয়েরা আলাদা থাকে, ওরা নিজেরাই চলে। আমরা এভাবেই অনেক ভালো আছি। আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া এভাবে আমাদের ভালো রাখছে। আর সবাইকে কম দামে খাওয়াতে পেরে অনেক তৃপ্তি পাই আমরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)