১ মাসে নির্যাতনের শিকার ২৪০ নারী-শিশু
, ১০ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ তাসি, ১৩৯০ শামসী সন, ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৯ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চলতি বছরের প্রথম মাসে নির্যাতনের শিকার হয়েছেন ২৪০ নারী ও শিশু। এর মধ্যে ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ।
দৈনিক সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জানুয়ারিতে যৌন নিপীড়নের শিকার হয়েছে পাঁচজন শিশুকন্যাসহ ছয়জন। উত্ত্যক্তের শিকার হয়েছেন পাঁচজন শিশুসহ ছয়জন। এর মধ্যে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছেন দুইজন। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে দুটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছেন চারজন। এর মধ্যে ৩ জনের মৃত্যুর হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১১ জন। এর মধ্যে দুইজনকে হত্যা করা হয়েছে। এছাড়া শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ১৪ জন।
পাঁচজন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তাদের একজন হত্যা করেছেন। বিভিন্ন কারণে ১৩ শিশুসহ ৩৬ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া দুইজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।
এছাড়া চার শিশুসহ ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। একজন আত্মহত্যার চেষ্টা করেছে। আট শিশুসহ ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছেন। পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন একজন। আর এক শিশুসহ পাঁচজন সাইবার অপরাধের শিকার হয়েছেন। বাল্যবিয়ের ঘটনা প্রতিরোধ করা হয়েছে পাঁচটি। আট শিশুসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রপাতের শঙ্কা : বৃষ্টির আভাস অনেক জায়গায়
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম আসার যৌক্তিকতা নেই’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মাতুয়াইল ল্যান্ডফিল পরিণত হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)