১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
সীমান্তে গত ১৬ দিনের ব্যবধানে চার দফায় ৬৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেয়ার (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সব কটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একাধিকবার পুশ-ইনের চেষ্টার ঘটনায় সীমান্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। তাদের টহল কার্যক্রমে সহায়তা করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় ১৮৪ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ৩৬ কিলোমিটার এলাকায় নদী, বাগান ও ঘন জঙ্গলের কারণে কাঁটাতারের বেড়া নেই। এসব এলাকাকে ব্যবহার করেই পুশ-ইনের চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে পুশ-ইনের সুযোগে সীমান্ত এলাকায় দালাল চক্র সক্রিয় হওয়ার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, কিছু দালাল মাথাপিছু ৮ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে ভারত থেকে লোকজন বাংলাদেশে আনার কাজে জড়িত।
গত ১৩ জুন রোকনপুর সীমান্তে এমন একটি চক্রের তথ্যের ভিত্তিতে সাতজন দালালকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।