১৬০০ কোটি টাকার রেল ইঞ্জিন ‘অনুদান’ দিচ্ছে চীন
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেলওয়ের ‘রোলিং স্টক’ (ইঞ্জিন, কোচ ইত্যাদি) ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। এই ঘাটতি দূর করতে ২০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) কেনার জন্য চীন সরকার বাংলাদেশকে এক হাজার ৫৯১ কোটি টাকা ‘অনুদান’ দিচ্ছে।
রেলপথ মন্ত্রণালয় ‘চীন অনুদানের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটার-গেজ ডিজেল বৈদ্যুতিক লোকোমোটিভ সংগ্রহ’ শীর্ষক একটি প্রস্তাব পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠিয়েছে। প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য পরিকল্পনা কমিশন এবং ইআরডি প্রক্রিয়া শুরু করেছে।
পিডিপিপির তথ্য অনুসারে, প্রকল্পের আনুমানিক ব্যয় ১ হাজার ৬৩৫ কোটি টাকা (প্রায় ১৩ কোটি ৩১ লাখ ২০ হাজার ডলার)। এর মধ্যে ১ হাজার ৫৯১ কোটি টাকা (১২ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার) চীন সরকার অনুদান হিসেবে দেবে। এ অনুদানের মাত্র ৪৪ কোটি টাকা (৩.৫৮ মিলিয়ন ডলার) বাংলাদেশের নিজস্ব সম্পদ থেকে সরবরাহ করা হবে। প্রকল্পটি দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এটি ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৭ সালের ডিসেম্বরে শেষ হবে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পে ২০টি নতুন লোকোমোটিভ সরবরাহের পাশাপাশি বাংলাদেশি প্রকৌশলী এবং মেকানিকদের জন্য প্রযুক্তি এবং জ্ঞান স্থানান্তর নিশ্চিত করার জন্য খুচরা যন্ত্রাংশ, সরঞ্জাম এবং প্রশিক্ষণ সুবিধা সরবরাহ অন্তর্ভুক্ত আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)