১৫ আগস্ট ঘিরে বিশৃঙ্খলার ছক আ’লীগের
গত ৫ আগস্ট ঘিরে নাশকতার যে ভয়াবহ পরিকল্পনা করেছিল আ’লীগ, তা টের পেয়ে অন্তর্র্বতী সরকার আগেভাগেই কঠোর অবস্থানে চলে যায়। ওই দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ নাশকতার নতুন পরিকল্পনা সাজিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের অপরিচিতমুখগুলো রাজধানীর নিরাপদস্থানে অবস্থান করছেন। ওই দিন সকাল থেকেই গ্রেফতার এড়িয়ে ধানমন্ডির ৩২ নম্বরের অলিতে-গলিতে থাকার দলীয় নির্দেশনা রয়েছে। সুযোগ পেলেই শক্তি প্রদর্শনের এ মহড়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা অংশ নেবেন।
সূত্র জানায়, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় গত মাসের শেষের দিকে আওয়ামী লীগ-সমর্থিত কয়েক শ’ পৌর মেয়রের সাথে অনলাইনে বৈঠক হয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক এমপিদের সাথেও পর্যায়ক্রমে বৈঠক হয়েছে এবং হচ্ছে। বৈঠকের নির্দেশনার আলোকে এত দিন নিশ্চুপ থাকা প্রভাবশালী কিছু সাবেক এমপি সামাজিকযোগাযোগ মাধ্যমে হঠাৎ সরব হয়ে উঠেছেন। এর মাধ্যমে তারা নিজেদের সক্রিয় দলীয় অবস্থানের কথাও জানান দিচ্ছেন।
এ দিকে সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্তু লারমা চিকিৎসার অজুহাতে দীর্ঘদিন ভারতে অবস্থান করায় রাজনৈতিক মহলেও নানা প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছে, পাহাড়ে সঙ্ঘাত উসকে দিয়ে সামরিক হস্তক্ষেপকে টেনে আনার পরিকল্পনা থাকতে পারে। এমন অভিযোগে সেনাবাহিনীকে সাবধান থাকতে বলছেন পর্যবেক্ষকরা।
এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুম বলেন, সন্তু লারমারাই শান্তির নামে অশান্তি সৃষ্টি করে আসছে। বর্তমান সরকারের রাজনৈতিক ভিত্তি দুর্বল হলেও শক্ত অবস্থান না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।