হেঁটে চলার জন্য ঢাকার ফুটপাত পথচারীবান্ধব হয়নি
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পথচারীদের নির্বিঘেœ হাঁটাচলার জন্য একটি ফুটপাতের আদর্শ প্রশস্ততা ধরা হয় অন্তত দুই মিটার। যদিও ঢাকা মহানগর এলাকায় যত ফুটপাত আছে, তার প্রায় ৬৮ শতাংশেই এ ন্যূনতম প্রশস্ততা নেই। অবৈধ দখল, পার্কিং, ভাঙাচোরা দশা আর অপরিচ্ছন্নতার কারণে ঢাকার ফুটপাতে হাঁটা কঠিন।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তথ্য বলছে, বর্তমানে ঢাকা মহানগর এলাকার ৩৮ শতাংশ মানুষ হেঁটে গন্তব্যে যান। ২০০৯ সালে এর পরিমাণ ছিল ২০ শতাংশ। অর্থাৎ গত দেড় দশকে হেঁটে গন্তব্যে যাওয়া মানুষের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
মূলত যানজট ও গণপরিবহন সংকটের কারণে মানুষ বাধ্য হয়ে ‘খারাপ’ ফুটপাত দিয়েই হাঁটাচলা করছেন বলে জানিয়েছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা। রাজধানীবাসীর ফুটপাতে হাঁটার এ প্রবণতাকে উৎসাহিত করতে এবং যানজট নিরসনের টেকসই সমাধানের অংশ হিসেবে ফুটপাত উন্নয়নসহ পথচারীবান্ধব অবকাঠামো গড়ে তোলার পরামর্শও দিচ্ছেন তারা।
বৃহত্তর ঢাকার উন্নয়নে সরকার প্রণীত কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি) হালনাগাদ করা হচ্ছে। এরই মধ্যে পরিকল্পনার একটি খসড়া প্রতিবেদন তৈরি হয়েছে। প্রতিবেদনের তথ্য বলছে, ঢাকায় বর্তমানে ১ হাজার ৮৪০ কিলোমিটার ফুটপাত রয়েছে। এর ১০ শতাংশের প্রশস্ততা.৫ মিটার বা তারচেয়ে কম। ৩৯.৪ শতাংশ ফুটপাতের প্রশস্ততা এক মিটারের কম। ১৭.৪ শতাংশ ফুটপাতের প্রশস্ততা দেড় মিটারের কম। আদর্শ মান বা দুই মিটারের বেশি ফুটপাতের পরিমাণ প্রায় ৩৩ শতাংশ।
ঢাকার ১৬৩টি ফুটপাতের অন্তত ১০৮ কিলোমিটার অংশ ব্যাপকভাবে অবৈধ দখলের কবলে আছে বলে উল্লেখ করা হয়েছে ‘এসটিপি ২০২৫’-এর খসড়া প্রতিবেদনে। ফুটপাত দখলে স্থানীয় রাজনীতিবিদ ও পুলিশ সহযোগিতা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ঢাকার ফুটপাতের কী পরিমাণ অংশ ভাঙাচোরা সে সম্পর্কে সঠিক কোনো তথ্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া যায়নি। সরজমিনে ঢাকার অনেকগুলো ফুটপাত পরিদর্শনে ভাঙা টাইলস, ইট উঠে গিয়ে বড় গর্ত হয়ে যাওয়া, ফুটপাতের পুরো কাঠামো ভেঙে যাওয়ার মতো দৃশ্য চোখে পড়ছে নগরবাসীর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)