হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইয়েমেনে হুথি স্বাধীনতাকামীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার আগে সৌদি আরবের শাসক বিন সালমান সন্ত্রাসী ড্রাম্পের সমর্থন চেয়েছিলো এবং তা পেয়েছিলো বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা।
তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক এই অভিযানকে ঘিরে সৌদি আরবের উদ্বেগ ছিলো, হুথিদের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে। সে কারণেই সামরিক পদক্ষেপের আগে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক সমর্থন নিশ্চিত করতে চেয়েছিলো রিয়াদ।
গত সোমবার সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের বিমান হামলা এবং এরপরই হুথিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ২০২২ সালের পর দুই পক্ষের মধ্যে সবচেয়ে গুরুতর সীমান্ত-অতিক্রমী উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি দীর্ঘদিন ধরে কার্যকর থাকা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও নতুন শঙ্কা তৈরি করেছে।
সৌদি আরব ও হুথিদের মধ্যে পূর্ণমাত্রার সংঘাত আবার শুরু হলে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাও নতুন মাত্রা পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, গত সপ্তাহেই সৌদি আরব ওয়াশিংটনকে জানায় যে তারা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাশা করছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। পরদিন রুবিও টেলিফোনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথা বলে। এরপর জুমুয়াবার ড্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলে বিন সালমান।
এক মার্কিন কর্মকর্তার দাবি, ওই আলাপেই হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে ড্রাম্পের সমর্থন চায় সৌদি শাসক এবং ড্রাম্প তাতে সম্মতি জানায়। সূত্র: অ্যাক্সিওস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নেপথ্যে কী?
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)