হিজড়াদের চাঁদাবাজি বেড়েই চলছে
কুমিল্লা সংবাদদাতা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিশ্বরোড। ব্যস্ততম এই সড়কে এসে হিজড়ার কবলে পড়েননি এমন কাউকে পাওয়া যাবে না। কখনও ১০ টাকা কখনও হাজার টাকা। টাকা দিতে না পারলে নানা অঙ্গভঙ্গি দিয়ে একরকম বাধ্য করে টাকা নেওয়া হয়।
এমন চিত্র শুধু কুমিল্লার বিশ্বরোড এলাকায় নয়; জেলার প্রত্যেক উপজেলার বড় বাজার, সড়ক-মহাসড়কের পরিবহনেও একই দৃশ্য নিয়মিত দেখা যায়।
এসব অভিযোগ কুমিল্লা রোডে চলাচলরত অনেক পথচারী, বাসযাত্রীর। কেউ কেউ মৌখিক অভিযোগ করেছেন প্রশাসনের কাছে। এত অভিযোগের পরও সাবলীলভাবে হিজড়ারা বলছে, কাজ দেবেন না, জোর করে না নিলে খাবো কী? আমাদের এ অবস্থার জন্য কারা দায়ী, তাদের খুঁজুন।
কুমিল্লার প্রবেশপথ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড, জাঙ্গালিয়া বাসস্টেশন, শাসনগাছা বাসস্টেশন, লাকসাম বাজার, মুদাফরগঞ্জ বাজার, বরুড়া বাজার, চৌদ্দগ্রামের মিয়া বাজার, বাতিসা, চৌদ্দগ্রাম বাজার, বুড়িচংয়ের কাবিলা বাজার ও নিমসার বাজারসহ ২০টির বেশি স্থানে হিজড়াদের চাঁদা আদায়ের তথ্য জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
কুমিল্লা থেকে চৌদ্দগ্রামগামী যমুনা সার্ভিসের যাত্রী এমদাদুল হক বলেন, হিজড়া ধরলে টাকা দিতেই হয়। অনেক সময় খুচরা টাকা থাকে না। তখন যা দিই, তা আর ফেরত দেয় না তারা।’
সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহ পর বাড়িতে এসে হিজড়ারা টাকা দাবি করে, না দিলে শিশুটিকে নিয়ে যাবে বলে হুমকি দেন এমনটি জানালেন কুমিল্লা শহরের বাসিন্দা ফাতেমাতুজ জোহরা।
পাশাপাশি তিনি আরো বলেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে কখনও সহিংস হয় না। আমরা তাদের দেখে যেমন ভয় পেতে থাকি, তাতে তারা খারাপ বোধ করেন। তবে এটাও সত্য, সরকারের উচিত তাদের বিষয়টি দেখা। এভাবে জনে জনে হয়রানি করলে তাদের প্রতি মানুষ বিরাগ হবে।’
অনেক সময় তাদের টাকা না দিলে নানা ধরনের হুমকি দেন বলে উল্লেখ করেছেন কুমিল্লা জজ কোর্টের আইনজীবী ফাহমিদা জেবীন। তিনি বলেন, তারা আমার পারিবারিক এক অনুষ্ঠানে ২০ হাজার টাকা দাবি করেছিলেন। পরে আমার নাম বলাতে মিষ্টির জন্য কিছু টাকা নিয়ে চলে গেছেন। তারা সবাই আমাকে চেনেন এবং জানেন। তাই কম টাকায় রাজি হয়েছেন। না হলে এক টাকাও কম নিতেন না।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।