হাসিনাকে আরো হিংস্র হয়ে উঠতে যেভাবে উৎসাহ জুগিয়েছিল দোসর সাংবাদিকরা
, ১২ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সম্প্রতি পুরনো একটি তথ্য চিত্র প্রকাশ পেয়েছে, সেখান থেকে জানা গেছে, দোসর সাংবাদিকরা কিভাবে সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে ছাত্র-জনতার আন্দোলন দমনে আরো হিংস্র হয়ে উঠতে উৎসাহ জুগিয়েছিলেন। তারা হাসিনার মানবতাবিরোধী কর্মকা-ে নগ্ন সমর্থন, দমনপীড়নমূলক কর্মকা-ের প্রশংসা ও নির্লজ্জ চাটুকারিতার মাধ্যমে রক্তপিপাসু হাসিনাকে আরও ভয়ঙ্কর, নিপীড়ক ও গণহত্যাকারী হয়ে ওঠতে উৎসাহ জুগিয়েছেন বলে মনে করেন সচেতন মহল।
জানা যায়, ঘটনাটি গত বছরের ২৪ জুলাইয়ের। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হাসিনার সঙ্গে মতবিনিময়ের নামে তার চাটুকারিতা করেন বাছাইকৃত দোসর সাংবাদিকরা। হাজার হাজার হতাহত ছাত্রজনতার জন্য তাদের বিন্দুমাত্র সমালোচনা করতে দেখা তো যায়নি উল্টো বিটিভি ভবন ও মেট্রোরেলের জন্য মায়া কান্না এবং প্রশাসনরে ক্র্যাকডাউনের প্রশংসা করে নরপিশাচ হাসিনাকে রক্তাক্ত দমনপীড়নে আরও উৎসাহ দেয়।
সেখানে বাংলাদেশ প্রতিদিনের তৎকালীন সম্পাদক নঈম নিজাম বলেন, যেভাবে গাড়িগুলা পড়ে আছে, কঙ্কাল পড়ে আছে মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য। যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেয়া হলো পরিকল্পিতভাবে হামলা করে।
নাগরিক টিভির তৎকালীন হেড অব নিউজ দীপ আজাদ বলেন, আমরা সাংবাদিকরা যখন যাচ্ছি.. আগুনে যাতে তারা পুড়ে যায় এজন্য ড্রাইভার ও রিপোর্টার কেন বের হয়েছে এজন্য তাদের রাস্তায় ফেলে পিটিয়েছে।
একাত্তর টিভির তৎকালীন হেড অব নিউজ শাকিল আহমেদ বলেন, কেবল দেশী চক্রান্তকারীরা নয় এর পেছনে ট্রেইনড (প্রশিক্ষিত) বিদেশী চক্রান্তকারী যুক্ত ছিল। এবং তার সাথে এলাইনমেন্ট করে বিদেশী যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে তারাও সেখানে ছিল।
গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজাকে বলতে শোনা যায়, মানুষের জীবনে যখন অনেক অস্বস্তি ছিল আজকে যখন আপনি অফিস খুললেন, আমি পথে ছিলাম মানুষের মধ্যে উদ্বেগ ছিল কিন্তু মানুষের মধ্যে উল্লাসও ছিল। তারা অফিস করতে চাচ্ছে, কাজ করতে চাচ্ছে।
ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল বলেছে, তারা বেছে বেছে আপনার অর্জনগুলোকে টার্গেট করেছে। মেট্রোরেল-ব্রিজ-এক্সপ্রেসওয়ে আপনার যে অর্জনগুলো সেগুলো টার্গেট করেছে। পাশের ভবনগুলো ভাঙেনি এই ভবনটা ভেঙেছে। ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত। তারা এই ছাত্রদের আন্দোলনকে পুজি করে এটা করেছে।
হাসিনার দোসর মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, রাষ্ট্রের তিনটি স্তম্ভকে অকেজো করে চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকেও অকেজো করতে হবে। তার মানে পুরো বিষয়টা হলো তাদের গোটা টার্গেটই ছিল রাষ্ট্রকে অকেজো করা।
একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ৭১, ৭৫ ও ওয়ান-ইলেভেনের সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল মূলত জামাত-শিবির অন্যান্য ‘সন্ত্রাসী’ বিএনপি এবং আমাদের এক-এগারের কুশিলবদের যে ষড়যন্ত্র ফুটেজ দেখলেই তা স্পষ্ট।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টেবার জানানো হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমের আওয়ামীপন্থি ২০ জন সাংবাদিকের অ্যাক্রিডিটিশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদফতর।এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












