হাতবদলেই ‘হাওয়া’ সবজিতে কৃষকের লাভ
উৎপাদন এলাকায় শীতকালীন একটি ফুলকপির দাম এখন ২-৫ টাকা। কয়েক হাত বদল হয়ে ঢাকায় এসে তা বিক্রি হচ্ছে ১৫-৩০ টাকায়। মাঝে এতগুলো টাকা বেড়ে গেলেও কৃষকের তাতে লাভ শূন্য। উল্টো লোকসান।
হাতবদল না করে কৃষক যদি সরাসরি বিপণন ব্যবস্থায় যুক্ত হতে পারতো কিংবা সরকার বিশ্বের অন্য দেশের মতো চাষের এলাকা ভাগ করা, অগ্রিম দাম নির্ধারণ, সরকারিভাবে বিপণনের দায়িত্ব নিতো তাহলে কৃষক ন্যায্যমূল্য পেতো বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।
কৃষি অর্থনীতিবিদরা বলছেন, ভোক্তা পর্যায়ে পৌঁছাতে সবজির দাম কয়েকগুণ বেড়ে যায়। মাঝে হাতবদল না হলে কৃষক ভালো দাম পেতো ভরা মৌসুমেও। সেজন্য কৃষকের উৎপাদিত সবজি সরাসরি ভোক্তার কাছে বিক্রির ব্যবস্থা জরুরি। সেটা না হওয়ার কারণে মাঝের বড় একটি চক্র নিজেদের আখের ঠিক রাখতে কৃষক পর্যায়ে পণ্যের দাম অত্যধিক কমিয়ে অধিক মুনাফা করে চলছে।
পাশাপাশি কৃষক, পাইকারি বিক্রেতা ও আড়তদারা বলছেন, এমন ভরা মৌসুমে সবজির ন্যায্যমূল্য নিশ্চিতে সবজির মজুত ব্যবস্থা গড়ে তোলা, পরিবহন খরচ কমানো ও সবজির বিকল্প ব্যবহার বাড়াতে হবে।
একমাস আগেও দেশের বাজারে সবজির চড়া দাম ছিল। কিন্তু বর্তমানে শীতকালীন সবজির যে দাম তাতে লাভ দূরের কথা আসল খরচও উঠে আসছে না কৃষকের। অনেক কৃষক ক্ষেত থেকে সবজি তুলতেও নারাজ। এ অবস্থায় ক্ষেতের সবজি পচছে ক্ষেতেই। অনেকে ক্ষেতেই নষ্ট করে ফেলছেন ক্ষোভে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) পাবনার পাইকারি বাজারে প্রতি কেজি ফুলকপি ৫ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও ২৫-৩০ টাকা ছিল। মাসখানেক আগে ছিল ৫০ টাকা পর্যন্ত। বাজারে সরবরাহের তুলনায় এখন চাহিদা কম।
এর চেয়েও খারাপ অবস্থা যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ও বারীনগর সাতমাইল পাইকারি বাজারে। সেখানে কয়েকদিন ধরে ফুলকপির দাম নেই। গত জুমুয়াবার সকালে ফুলকপি বাজারে না আনতে চুড়ামনকাটির পাইকারি বাজারে মাইকিং করা হয়। এদিন প্রতি পিস ফুলকপির দাম ছিল ১ থেকে ৫ টাকা।
ওই এলাকার কৃষকের দাবি, সেখানকার পাইকাররা সিন্ডিকেট তৈরি করে বাজারে আসা ফুলকপি কম দামে কিনছেন। বিল্লাল হোসেন নামে একজন কৃষক বলেন, খুচরা বাজারে ফুলকপির এখনো বেশ চাহিদা রয়েছে। ঢাকা বা যশোরের বাজারে এখনো ফুলকপি ১০-২০ টাকা দাম। কিন্তু আমরা পাইকার ব্যবসায়ীদের কারসাজির শিকার হচ্ছি। তারা ফুলকপি মূল্যহীন বলছে, কারণ তারা সিন্ডিকেটের মাধ্যমে কপি কিনতে চাইছে না। যে কারণে আমরা পানির দরে কপি বিক্রি করতে বাধ্য হয়েছি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।