হাজার কোটির সম্পদ নিউইয়র্কে তিন বাড়ি
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের হাজার কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজনীতিতে যোগ দেওয়ার পর বিভিন্ন দল বদল, আর ক্ষমতার পাশাপাশি প্রচুর অর্থ-সম্পদের মালিক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ।
অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত মেয়রের চেয়ারে বসে কিরণ দুর্নীতি-লুটপাট, কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়েন। পাশাপাশি দেশে-বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে এবং নেয় বিদেশি নাগরিকত্ব। সে নিজের ও স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনটি বাড়ি কিনেছে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি এক রিট আবেদনের শুনানি নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেয় হাইকোর্ট।
এদিকে গত ১৮ নভেম্বর রাতে যশোরের শার্শা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে বিজিবি। তার বিরুদ্ধে টঙ্গী, গাজীপুর, রাজধানীর উত্তরা থানাসহ বিভিন্ন থানায় ছাত্র আন্দোলনে হামলা, খুন ও আহতের ঘটনায় সাতটি মামলা রয়েছে।
দুদক সূত্র জানায়, গোয়েন্দা অনুসন্ধানে অঢেল সম্পদ পাওয়া গেছে কিরণের। এরপর সেসব তথ্য যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। টঙ্গীর পাগাড়, ঢাকার আশুলিয়া এবং গাজীপুরে নিজ নামে, স্ত্রী, শ্যালক ও শ্যালিকার নামে ১১২ বিঘা জমির মালিক কিরণ। রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে ৭ নম্বর রোডের ১০ নম্বর সাত তলা বাড়ি, ৭ নম্বর সেক্টরে ১৮ নম্বর রোডে ৯৫ নম্বর ১২ তলা বাড়ি, গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে একটি ভবনে ২ হাজার ৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, এর আনুমানিক বাজারমূল্য ১৪ কোটি টাকা। এ ছাড়া ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্ত্রী ও নিজের নামে অন্তত ২০০ বিঘা জমির ওপর কারখানা রয়েছে। যার আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা। টঙ্গীতে আছে ৩টি ফ্যাক্টরি, যার আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা। পাচার করা টাকায় নিউইয়র্ক শহরে নিজ নামে, স্ত্রীর নামে কিনেছে বাড়ি। অনুসন্ধানে সংশ্লিষ্ট দুদকের কর্মর্কর্তারা বলছেন, যাচাই-বাছাই কমিটি থেকে কিরণের বিরুদ্ধে মামলার সুপারিশসহ ফাইল চলে যাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় কমিশন না থাকায় সেই ফাইল অনুমোদন হয়নি। এখন নতুন কমিশন এসেছে, যে কোনো সময় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মামলা হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।