হাক্বীক্বী মু’মিনের পরিচয় (৪)
জিহাদ দুই প্রকার: জিহাদে আকবর ও জিহাদে আছগর। জিহাদে আকবর হল: নফস ও শয়তানের সাথে বিরোধিতা করা। অর্থাৎ নফস বা মন শরীয়ত উনার খিলাফ যে কাজ করতে চায় এবং শয়তান অন্তরে মন্দ কাজের যে ওয়াসওয়াসা দেয়, সেগুলো না করে মহান আল্লাহ পাক উনার আদেশ-নিষেধ মেনে চলা। আর জিহাদে আছগর হল: কাফির-মুশরিক, মুনাফিক, বাতিল ফিরকার বিরুদ্ধে জিহাদ করা। এই জিহাদ করার জন্য মাল-জান যা কিছু প্রয়োজন সবকিছুই মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করতে হবে।
বলাবাহুল্য যে, এই খুছুছিয়ত মুবারকগুলো যাদের মধ্যে বিদ্যমান থাকবে, উনারাই সদিক¦ীন অর্থাৎ হাক্বীক্বী মুমিন। উনাদের সম্পর্কে অন্যত্র ইরশাদ মুবারক হয়েছে:
لَـٰكِنَّ اللَّـهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ ۚ أُولَـٰئِكَ هُمُ الرَّاشِدُونَ
অর্থ মুবারক: মহান আল্লাহ পাক তিনি আপনাদের প্রতি ঈমান উনাকে প্রিয় করেছেন এবং ঈমান উনার দ্বারা আপনাদের অন্তরে সৌন্দর্যমন্ডিত করেছেন এবং আপনাদের কাছে কুফরী, ফাসিকী, নাফরমানীকে অপ্রিয়, অপছন্দনীয় করেছেন। উনারাই হচ্ছেন হিদায়েতপ্রাপ্ত। ” (পবিত্র সূরা হুযূরাত : আয়াত শরীফ-৮)
মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনাদের সম্পর্কে আরো ইরশাদ মুবারক করেন:
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّـهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ أُولَـٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
অর্থ মুবারক: নিশ্চয়ই যারা মু’মিন উনাদের কাছে যখন মহান আল্লাহ পাক উনার যিকির বা আলোচনা করা হয়,তখন উনাদের অন্তরসমূহ বিগলিত হয়। আর যখন উনাদের কাছে মহান আল্লাহ পাক উনার আয়াত শরীফ তিলাওয়াত করা হয়, তখন উনাদের ঈমান বৃদ্ধি হয়। উনারা নামাজ আদায় করেন এবং মহান আল্লাহ পাক উনার দেয়া রিযিক থেকে খরচ করেন উনারাই প্রকৃত মু’মিন। উনাদের জন্য উনাদের রব উনার নিকট রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিযিক। ” (পবিত্র সূরা আনফাল : আয়াত শরীফ-২,৩,৪)
উপরোক্ত মহাসম্মানিত আয়াত শরীফ উনাদের মধ্যে মু’মিনদের আরো কিছু খুছুছিয়ত মুবারক বলা হয়েছে।
এক. মু’মিনদের কাছে ঈমান সর্বাধিক প্রিয়।
দুই. উনাদের নিকট কুফরী, ফাসিকী, নাফরমানীমূলক কাজ ঘৃণ্য বা অপছন্দনীয়।
তিন. মু’মিনদের কাছে যখন মহান আল্লাহ পাক উনার আলোচনা করা হয়, তখন উনাদের অন্তরসমূহ মহান আল্লাহ পাক উনার ভয়ে ভীত সংকীত হয়।
চার. মহান আল্লাহ পাক উনার আয়াত শরীফ শুনলে উনাদের ঈমানী কুওয়াত বৃদ্ধি পায়। আর যারা ঈমানী বলে বলীয়ান হন উনাদের কাছে শয়তান টিকতে পারেনা।
জানার বিষয় হল, ঈমান বাড়েও না কমেও না। যেমন:মানুষের দেহের রুহ বাড়েও না কমেও না বরং রুহের শক্তি বাড়ে এবং কমে।
পাঁচ. উনাদের উপর দায়িত্ব-কর্তব্য হলো উনারা মহান আল্লাহ পাক উনার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করবেন অর্থাৎ উনারা রিযিকের জন্য গাইরুল্লাহর দিকে রুজু হবেননা।
ছয়. উনারা নামাজ ক্বায়েম করবেন এবং মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করবেন।
(মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা শাখা)
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।