হরমুজ প্রণালী নিয়ে ইরানের কড়া অবস্থান, ‘রিয়ালে টোল’ দাবি
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনায় এ ইস্যুতে সমঝোতা না হওয়ায় বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি হরমুজ প্রণালীকে তেহরানের জন্য ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এ পথ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, এই প্রণালী ব্যবহার করে যেকোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে।
অন্যদিকে, সেন্টকম জানিয়েছে, তাদের দুটি সামরিক জাহাজ ইতিমধ্যে প্রণালীটি অতিক্রম করেছে এবং সমুদ্র থেকে মাইন অপসারণ কার্যক্রম চালানো হচ্ছে।
এই দাবিকে সরাসরি নাকচ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীটি সতর্ক করে বলেছে, অনুমতি ছাড়া কোনো সামরিক জাহাজ এ পথে চলাচলের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে।
ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, নির্দিষ্ট শর্তে বেসামরিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। তবে সামরিক উপস্থিতি নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো কঠোরই রয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুর্দি নেতা আমেদি ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার ৫০
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে দুই শতাধিক গ্রেপ্তার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান পোড়ার এই দৃশ্য বীর যোদ্ধাদেরই অবদান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী তা-ব, নিহত ৭ গাজাবাসী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)