সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাঠামো চূড়ান্ত: ইরানি কর্মকর্তা

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ও সংসদ সদস্য হাসান গাশঘাভি।
মেসুত প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, রাত ৮:৪০ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, দুপুর ১:২১
আজ শুক্রবার (৭ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক বক্তব্যে গাশঘাভি বলেন, ‘ওমানের সঙ্গে সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারণ করা হয়েছে। এখন এর চূড়ান্ত খসড়া ও বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে।’

তিনি বলেন, ‘ওমানের সঙ্গে সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারিত হয়েছে। চূড়ান্ত পাঠ ও বিস্তারিত বিষয়গুলো শিগগিরই ঘোষণা করা হবে।’ তবে এই সমঝোতা কার্যকর করতে ইরানের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন হবে বলেও স্পষ্ট করেন গাশঘাভি। তার ভাষায়, ‘অবশ্যই, চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চপর্যায় থেকেই নিতে হবে।’

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি ঘিরে যেকোনো উত্তেজনা বা চলাচলে বিধিনিষেধ আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনার পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ওমানের মধ্যস্থতায় কোনো সমঝোতার কাঠামো নির্ধারিত হওয়ার খবর অঞ্চলটির উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে ইরানি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এখনও চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। সমঝোতার পূর্ণাঙ্গ শর্ত, জাহাজ চলাচলের নিয়ম এবং এটি কখন থেকে কার্যকর হবে, সেসব বিষয়ে বিস্তারিত তথ্য চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হলেও গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার পুরোপুরি খুলে দেওয়া হবে, তা নয় বলে জানিয়েছে তেহরান।

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অবাধ করতে হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশ কয়েকটি নিশ্চয়তা প্রয়োজন। দেশটির দাবি, আগের সমঝোতার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। তাই সেসব পদক্ষেপ প্রত্যাহার করতে হবে ওয়াশিংটনকে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি তেহরানের দাবিগুলো বিস্তারিত তুলে ধরেন।

ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার করা। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরানের ওপর পুনরায় আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, বিশেষ করে তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা। একই সঙ্গে ইরানের আটকে থাকা সম্পদ নিয়ে আলোচনা পুনরায় শুরু করা।

লেবাননে স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার বিষয়টি সমাধান করা। জুনে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননের স্থিতিশীলতার বিষয়ে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, ইরান সেটির বাস্তবায়ন চায়।

তথ্যসূত্র: আল জাজিরা ও সিএনএন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল এইমাত্র প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ২ মিনিট আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৪ মিনিট আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৭ মিনিট আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ১৭ মিনিট আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ২৬ মিনিট আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২১ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ২১ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২১ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ২১ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ২১ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ২১ ঘণ্টা আগে