ঈমানদীপ্ত সম্মানিত মহিলা ছাহাবী:
হযরত সুমাইয়্যা বিনতে খাবাত রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ০৭ মে, ২০২৬ খ্রি:, ২৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
যে সকল সুমহান ব্যক্তিত্ব পবিত্র দ্বীন ইসলাম কবুল করে সীমাহীন দুঃখ-কষ্ট অকাতরে বরণ করে নেন, হযরত সুমাইয়্যা বিনতে খাবাত রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা তিনি ছিলেন উনাদের অন্যতম। ঐতিহাসিক ইবনে আসীর এবং হাফেয ইবনে হাজার রহমতুল্লাহি উনারা বর্ণনা করেন যে, পবিত্র দ্বীন ইসলাম কবুলকারীদের দশ জনের মধ্যে তিনি একজন। তিনি ছিলেন প্রথম মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা, উনাকে হক্বের জন্য বিভিন্ন প্রকার নির্যাতন সইতে হয়েছে। তিনি অত্যন্ত ধৈর্য ও সংযমের সাথে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব মাহবুব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টির জন্য সম্মানিত দ্বীন ইসলাম উনার পথে শহীদ হন। কেবল ইসলাম গ্রহণের কারণে মুশরিকরা উনাকে লোহার পোশাক পরিধান করিয়ে পবিত্র মক্কা শরীফ উনার উত্তপ্ত বালুর মধ্যে দাঁড় করিয়ে রাখতো। কিন্তু উনার স্থিরতা ও দৃঢ়তায় বিন্দু পরিমাণ দুর্বলতাও দেখা যায়নি। সুবহানাল্লাহ।
মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবুব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সে পথ দিয়ে গমনকালে হযরত আম্মার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং উনার সম্মানিত হযরত মাতা-পিতা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে এ অবস্থায় দেখে ইরশাদ মুবারক করতেন, ধৈর্য ধারণ করুন ইয়াসের পরিবার, আপনাদের জন্য রয়েছে পবিত্র জান্নাত।
উনাদের দিন অতিবাহিত হতো এ অমানুষিক নির্যাতনের মধ্যে দিয়েই, রাত্রে কিছুটা পানি পেতেন। একদিন রাত্রে গৃহে এলে কাট্টা কাফির চির জাহান্নামী আবূ জেহেল মন্দ কথা বলতে বলতে হযরত সুমাইয়্যা বিনতে খাবাত রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা উনার প্রতি বর্শা নিক্ষেপ করে। নাউযুবিল্লাহ। এতেই তিনি শহীদ হন।
অসহায় মায়ের করুণ মৃত্যুতে হযরত আম্মার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি অত্যন্ত ব্যথিত হন।
তিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবুব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র দরবার শরীফে হাযির হয়ে আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহু ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন যুলুম-নির্যাতন তো চরমে পৌঁছেছে।
মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবুব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া মুবারক করেন, “হে মহান আল্লাহ পাক, ইয়াসের পরিবারের কাউকে আপনি দোযখের শাস্তি দিবেন না।”
হযরত সুমাইয়্যা বিনতে খাবাত রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা তিনি শারিরিক ভাবে ছিলেন অনেক দুর্বল এবং বয়স্কা। অনেক বয়য় মুবারকে তিনি পবিত্র দ্বীন ইসলাম কবুল করেন। উনার পবিত্র শাহাদাত মুবারকের পর পবিত্র বদর জিহাদে কাট্টা কাফির চির জাহান্নামী আবূ জেহেল মারা পড়লে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবুব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আম্মার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বলেন, “মহান আল্লাহ্ পাক তিনি আপনার মায়ের হত্যাকারীকে হত্যা করেছেন।” সুবহানাল্লাহ।
হযরত সুমাইয়্যা বিনতে খাবাত রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা তিনি পবিত্র হিজরত মুবারক উনার পূর্বে শহীদ হয়েছেন। তাই তিনিই পবিত্র দ্বীন ইসলামে প্রথম সম্মানিত শহীদ। সুবহানাল্লাহ।
-আনজুম রেহনুমা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (৪)
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ক্বায়লা বিনতে মাখরামা আত তামীমিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (৩য় পর্ব)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৬)
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












