শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
মহিলা ছাহাবী উনাদের জীবনী মুবারক:

হযরত উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা

আসরার প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ২:৩২
হযরত উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা

(দ্বিতীয় অংশ)
অনেক সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনাদেরকে সঙ্গে নিয়ে হযরত উম্মু ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার বাড়িতে যেতেন। তিনি উনার বাড়িতে গিয়ে উনার কল্যাণ ও বরকতের জন্য দুয়া মুবারক করতেন। কিছু সময় বিশ্রাম নিয়ে ফিরে আসতেন। তিনি বলতেন-
إِنْطَلِقُوْا بِنَا نَزُوْرُ الشَّهِيْدَةَ
(আপনারা আমার সাথে চলুন, আমরা এই মহিলা শহীদকে একটু দেখে আসি)। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই জাতীয় কথা মুুবারক দ্বারা এই ছাহাবিয়া যে শহীদ হবেন সেদিকেই ইঙ্গিত করতেন। (হিলইয়াতুল আওলিয়া)
হযরত উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা কুরআন শরীফ শিক্ষা করেছিলেন এবং কুরআন শরীফের বেশিরভাগ মুখস্ত করেন। এক বর্ণনায় এসেছে যে, তিনি সমগ্র কুরআন শরীফ সংগ্রহ করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে উনার পরিবারের মহিলাদেরকে নিয়ে ঘরে নামায পড়ার অনুমতি দিয়েছিলেন। উনার জন্য একজন মুয়াজ্জিনও নিযুক্ত করা হয়েছিল। দ্বীন ইসলাম উনার ইতিহাসে তিনিই প্রথম মহিলা যাঁর বাড়ীতে মেয়েদের জন্য নামায পড়ার ব্যবস্থা করা হয়।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অনেক আগেই হযরত উম্মু ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে জানিয়েছিলেন যে, তিনি নিজ বাড়িতেই পবিত্র শাহাদাত লাভ করবেন।
হযরত উম্মু ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি এই হাদীছ শরীফ শুনে বিস্মিত হয়ে অপেক্ষায় ছিলেন, কবে উনার পবিত্র শাহাদাত উনার আকাঙ্খা পূরণ হবে। এসব ভেবেই উনার রাতদিন অতিবাহিত হচ্ছিল! এর মাঝে বেশ কয়েকটি বছর পার হলো।
সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র খিলাফত মুবারক উনার সময় চলমান। হযরত উম্মু ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার দুজন গোলাম ছিল; একজন মহিলা ও একজন পুরুষ। তিনি তাদেরকে বলেছিলেন, উনার বিছাল শরীফের পরে গোলামদ্বয় মুক্ত হয়ে যাবে। একদিন তারা দুজনে পরামর্শ করে জঘন্য এক সিদ্ধান্ত নিলো যে, ঘুমের মাঝে হযরত উম্মু ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে শহীদ করে তারা মুক্ত হয়ে যাবে। মুক্তির উম্মাদনায় দুনিয়া ও আখিরাতের কথা তারা ভুলে গেল।
রাতে তিনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন লানতগ্রস্ত দুই গোলাম তাদের পরিকল্পনা অনুযায়ী উনাকে শহীদ করে একটি কাপড়ে উনার জিসিম মুবারক মুড়িয়ে রেখে গোপনে পালিয়ে গেল।
রাত অতিবাহিত হয়ে ছুবহে ছাদিক হলো। প্রতিবেশীরা হযরত উম্মু ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত শুনতে না পেয়ে চিন্তিত হয়ে উনার খোঁজ নিতে এসে দেখলো তিনি ইন্তিকালকৃত অবস্থায় পড়ে আছেন।
প্রতিবেশীগণ বাড়ীতে গোলামদের খুঁজে না পেয়ে বুঝতে পারলো, এই হত্যাকা- তারাই ঘটিয়েছে। সংবাদ ছড়িয়ে পড়লে খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি এই পাপিষ্ট সন্ত্রাসীদের ধরার নির্দেশ মুবারক দিলেন। অবশেষে তাদেরকে ধরা হলে তারা তাদের অপকর্মের কথা স্বীকার করল। তখন তাদেরকে শাস্তি স্বরূপ হত্যা করার নির্দেশ দেওয়া হলো।
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সত্য বলেছেন। যখন তিনি বলতেন-
إِنْطَلِقُوْا بِنَا نَزُوْرُ الشَّهِيْدَةَ
(আপনারা আমার সাথে চলুন, আমরা এই মহিলা শহীদকে একটু দেখে আসি)। মদীনা শরীফে এই ধরনের মৃত্যুদন্ড এই প্রথম ছিল।
সূত্র: উসুদুল গাবা, ইছাবা, হিলইয়াতুল আওলিয়া

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ২ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ২ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৩ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৪ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৪ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৫ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় ৬ নভেম্বর, ২০২৬ পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ নভেম্বর, ২০২৬