হঠাৎ ঠান্ডার প্রকোপ, হাসপাতালে শতাধিক শিশু
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
হঠাৎ করেই শিশুদের নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘরে ঘরে শিশুরা ঠান্ডা, জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় একশো শিশু নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, কাশি কিংবা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২০ শয্যার বিপরীতে প্রায় ৪০০’র অধিক শিশু ভর্তি থাকছে। বিগত প্রায় একমাস ধরে হাসপাতালে এই অবস্থা বিরাজ করছে।
এদিকে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের। শয্যা সংকটের কারণে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত শত শত শিশুকে।
হাসপাতালে কর্মরত ৯ থেকে ১০ জন চিকিৎসককে এই বিপুল সংখ্যক শিশু রোগীকে চিকিৎসাসেবা প্রদান করতে হচ্ছে। এছাড়া ৭ থেকে ৯ জন নার্স প্রতি শিফটে দায়িত্ব পালন করছেন। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে দাবি করেছেন রোগীর স্বজনরা।
হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রকিউর রহমান জানান, বিগত বছরগুলোর তুলনায় এ বছর শিশুদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২৫০ শয্যার বিপরীতে হাসপাতালে গড়ে প্রতিদিন এক হাজারেরও বেশি রোগী ভর্তি থেকে চিকিৎসাসেবা গ্রহণ করে থাকে। এর বাইরেও প্রতিদিন বহির্বিভাগে আরও ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কুষ্টিয়া ছাড়াও পার্শ্ববর্তী মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও রাজবাড়ী জেলার রোগীরাও চিকিৎসাসেবা পেতে এই হাসপাতালে ছুটে আসেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)