সড়ক দুর্ঘটনার তথ্য নিয়ে অ্যাপ আনছে পুলিশ
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন জায়গার সড়ক দুর্ঘটনার যাবতীয় তথ্য একসঙ্গে সন্নিবেশিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এসব তথ্য পাওয়া যাবে পুলিশের নতুন অ্যাপ্লিকেশনে (অ্যাপ)। আগামী ছয় মাসের মধ্যে এই অ্যাপ উন্মুক্ত করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, অ্যাপে দুর্ঘটনার সময়ের আবহাওয়া কেমন ছিল তা জানা যাবে। বয়স অনুযায়ী যারা দুর্ঘটনায় হতাহত হবে তাদের তথ্য থাকবে। যে স্থানে দুর্ঘটনা ঘটবে সেই রাস্তা কেমন ছিল সেটি জানা যাবে। জানা যাবে কী বারে দুর্ঘটনা ঘটেছে। যদিও এসব কিছু সম্ভব হবে যদি দুর্ঘটনার পর এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী), সাধারণ ডায়েরি করা হয়। আবার হাসপাতাল থেকেও তথ্য নেবে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান বলেন, সাধারণত অনেক দুর্ঘটনা ঘটার পর সেটি দুই পক্ষে মীমাংসা হয়। সেটির তথ্য সহজে পাওয়া যায় না। আবার অনেক ক্ষেত্রে নিহতের শরীরের ময়নাতদন্ত করা হয় না। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করে। কারণ দুর্ঘটনায় মৃত্যুর যদি থানায় অভিযোগ হয় বা সাধারণ ডায়েরি হয় তবে সেটি ময়নাতদন্ত করতে হবে। সেক্ষেত্রে পুলিশের কাছে তথ্য থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)