সড়কের বিটুমিন গলছে কেন?
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৮, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
এক মাস ধরে সারা দেশে চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ উঠেছে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এমন অবস্থা আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমের কারণে দেশের অনেক জায়গায় সড়কের বিটুমিন গলে যাওয়ার খবর আসছে। এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে সড়কে ব্যবহার করা বিটুমিনের মান নিয়ে।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বিটুমিন সড়কের পাথরকে শক্তভাবে ধরে রাখে। এটি বাইরের তাপ থেকে ভেতরে নিজের তাপ ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি ধরে রাখে। যেসব জায়গার সড়কে বিটুমিন গলেছে সেসব জায়গায় নিম্ন মানের বিটুমিন ব্যবহার করা হয়েছে কি না খতিয়ে দেখতে হবে। কারণ ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিটুমিন গলে যাওয়ার কথা নয়।
কেমিক্যাল বিশেষজ্ঞরা বলছেন, বিটুমিনের সফটেনিং বা নরমকরণ তাপমাত্রা ৩৫-৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সুতরাং বর্তমান তাপমাত্রায় সড়কের বিটুমিন গলে যাওয়ার কথা নয়, কিছুটা নরম হতে পারে।
চলমান তাপপ্রবাহের মধ্যে ৫০০ থেকে ৬০০ মিটার সড়কের বিটুমিন গলেছে বা নরম হয়েছে বলে স্বীকার করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
জানতে চাইলে যোগাযোগ বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক হাদিউজ্জামান এ বিষয়ে বলেন, একসময় আমাদের দেশের সড়কে সফটগ্রেডের বিটুমিন ব্যবহার করা হতো। বর্তমানে আমরা হার্ডগ্রেডের বিটুমিন ব্যবহার করছি। আমরা এখনও প্রচলিত বিটুমিনই ব্যবহার করছি। এই বিটুমিনের তাপমাত্রা সহনশীল ক্ষমতা ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে হয়। আমাদের তাপমাত্রা কিন্তু ৫০ ডিগ্রি সেলসিয়াস হয়নি। আমরা বলে থাকি বাইরের তাপমাত্রা যদি টানা সাত দিন ৪০ ডিগ্রি হয়ে থাকে, তবে বিটুমিনের ভেতরের তাপমাত্রা আরও ১০ থেকে ১৫ ডিগ্রি বেড়ে যায়। তখন বিটুমিন গলে উপরে ওঠা শুরু করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)